somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী বইমেলা-২০১৯খ্রি:-দীর্ঘশ্বাস ছাড়া আর উপায় কী?

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এতটা অপমান মেনে নেওয়া সত্যিই কঠিন। ইসলামি সাহিত্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য দেখে আকাশে দিকে তাকিয়ে ভাবি—অনেক দূরের পথ বাকি। এর কারণ কি? নিম্ন মানের ইসলামী সাহিত্য নাকি নিম্ন মানসিকতা?

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামি বইমেলা শুরু হয়েছে গত রবিবার। আয়োজক ইসলামিক ফাউন্ডেশন, উপলক্ষ্য সিরাতুন্নবি। মাসব্যাপী বইমেলা। একটা বিজ্ঞাপন কোথাও দেখেছেন? প্রচারণার ন্যূনতম কোনো আলামত আছে? বুঝি না, কেন এই বইমেলার আয়োজন করা হয়? আয়োজক কর্তৃপক্ষ সম্ভবত চান না এই মেলায় কোনো পাঠক আসুক। ঠ্যাকায় পড়ে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান নিজ গরজে যতটুকু ক্যাম্পেইন করে, স্রেফ এতটুকুই।

এই মেলায় অংশগ্রহণ করা নিতান্তই লস প্রজেক্ট। খরচের টাকাও উঠে আসে না। তবুও আমরা যাই। কারণ, লড়াইটা থামিয়ে দিলে তো সব শেষ। প্রতিকূলতা নিয়েই ইসলামি বই ছড়িয়ে দেওয়ার সংগ্রাম জারি রাখতে চাই। বাংলা একাডেমির বইমেলায় ইসলামি প্রকাশনীগুলো স্টল বরাদ্দ পাবে না। এটা অঘোষিত নিয়ম, আর দৃশ্যমান ঐতিহ্য।

সম্মানিত ঢাকাবাসী,
চিৎকার করে বলছি—বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 'ইসলামি বইমেলা' হচ্ছে। কেউ তার প্রচারণা করবে না। না মিডিয়া, না আয়োজক। যদি সুযোগ থাকে পরিবার, বন্ধু-বান্ধবসহ মেলায় আসুন। আশা করা যায় আপনারা নিরাশ হবেন না। পূর্বের সেই চিরচেনা নিম্ন মানের কাগজে ছাপানো বইয়ের বদলে আপনারা পাবেন উন্নত কিছু বই। যার সাহিত্যমানও উন্নত। সিয়ান পাবলিকেশন্স, গার্ডিয়ান, সমকালিন প্রকাশন সহ আরো কিছু প্রকাশনির বই আপনার মনের খোরাক মিটাবে।

সুযোগ থাকলে এই মেলার ক্যাম্পেইন করুন। কোন পত্রিকা কিংবা টেলিভিশন তো প্রচার করলোই না, সোশ্যাল মিডিয়া আমাদের সর্বশেষ এবং একমাত্র মাধ্যম। আপনাদের দাওয়াত দিলাম। বই কেনার দরকার নাই, বইমেলায় এসে প্রকাশকদের পিঠে হাত বুলিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, চ্যালেঞ্জ নিয়েই তো জীবন!
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×