আপনার জীব্রানের অনুবাদটুকু পড়লাম ।
বলেছেন তীব্রসমালোচনা করার জন্য ।
করছি, তার আগে ছোটো কটা কথা:
কবিতা পড়ি, তীব্র ভাবে পড়ি । পড়তে পড়তে মাতাল হই। সত্যি মাতাল হই ।
মনে করেন পেগ কয়েক ব্রান্ডি গিললে যতটা ...... কয়েক লাইন জীবনানন্দ , কয়েক লাইন আবুল হাসান , টুকরো কয়েক জীব্রান পড়লে তার থেকে বেশী ।
এতটা মাতাল কেনো হই? লিখতে পারিনা বলে? হয়তো তাই ।
আর মাতাল হয়ে যাই বলেই ভালো মন্দ বোঝিনা কবিতার । যখন পড়ি --- 'আমাদের অন্তর্গত রক্তে খেলা করে এক বিপন্ন বিস্ময় ' --আমি তখন আর বোঝিনা তার শব্দ চয়ন, বাক্য বিন্যাস কিংবা অনুপ্রাস।
আমি কেবল ও ই বিপন্ন বিস্ময় টুকু টের পাই । বোঝি ওটা আর কিছু নয়, একটা নিরেট কবিতা ।
আপনার অনুবাদটুকু কবিতা ।
তেমনি নিরেট কবিতা ।
দু:খিত যা আমাকে মাতাল করে আমি তার সমালোচনা করতে পারিনা ।
মৃদু অথবা তীব্র।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



