somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মনিকা আবার কবে আসবেন?' : : অভিনন্দন হে বাবুরাম সাপুড়ে

১৩ ই অক্টোবর, ২০০৬ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।1।
তিনি এসেছিলেন ।
জ্যাম জট,ধূলো, শ্যাওলা-ময়লার এই নারকীয় ম্যানহোলে ।
মার্কিন মুলুকে তিনি অনেক নাম কামিয়েছেন , অপেরাতে নাকি বাদ্য-বাজনা করেন ।
এই নারকীয় ম্যানহোলের জাতীয় মঞ্চে ও তিনি পিয়ানো বাজিয়েছিলেন । আমাদের মন্ত্রী-যন্ত্রী, আমলা-গামলা,বুদ্ধিজীবিরা সে বাজনায় বিমোহিত হয়েছিলেন । আমরা অভাজনরা টিভির পদর্ায় আর খবরের কাগজের পাতায় তার ছবি দেখে ই ধন্য হয়েছিলাম ।

তিনি ফিরে গিয়েছিলেন তাদের স্বর্গে ।
আহা তার বিদায় বেলায় বেদনায় সবথেকে কাতর ছিলো আমাদের সবচেয়ে শক্তিশালী প্রগতিশালী কাগজটি । বেশ বড়ো করে হেডিং করেছিলো 'মনিকা, আবার কবে আসবেন?'

তার পর থেকে আমরা প্রতিক্ষায় দিন গুনছি 'মনিকা আপনি আবার কবে আসবেন ? '

**********************************************

।2।
আপনার সম্মানিত পিতা এই ম্যানহোলের কালো তে আলো জ্বেলেছেন । এর আগে কেউ তা পারেনি ।
তার জ্বালানো আলোতে এই ডাষ্টবিনটা এবার দেবতাগনের নজরে আসতে ও পারে ।

তিনি বড়ো জ্ঞানবান মানুষ । আমাদের বাবুরাম সাপুড়ে । আমরা যাতে না খেতে খেতে একেবারে মরে না যাই সে জন্য কি এক স্বগর্ীয় দাওয়াই তিনি আবিস্কার করেছেন । আহা অন্তত: দানখয়রাতের জন্য তো আমাদের বাঁচিয়ে রাখতে চান মহামহিমগন ...।

গ্রাম্য দাদনদারদের হাত থেকে তিনিই আমাদের বাঁচিয়েছেন । সুদের হার নিধর্ারন করেছেন মাত্র 25% । তেমন কিছুনা । তিনি কত % সুদে এই টাকা স্বর্গের মহাজনদের কাছ থেকে এনে আমাদের দেন সে প্রশ্ন করার আমরা কে?

আমরা তার প্রেসক্রিপশন অনুযায়ী মুরগীর আন্ডা বেঁচি , লাউ কুমড়া ফলাই , 25% সুদ দেই । দিতে না পারলে ঘরের চালা খুলে দেই । এ আর এমনকি ? স্বয়ং মাবুদ আল্লাহ ও তো রিটার্ন না পেলে মাইন্ড করেন ।
আর আমরা তার প্রেসক্রিপশন অনুযায়ী শিখে নেই এটার নামই উন্নয়ন, জিডিপি বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ধান ক্ষেতে বসে আমরা মোবাইল ফোনে কথা বলি ।

তার প্রেসক্রিপশন যেনো ধনন্তরী । আমাদের হাত কাটে , পা কাটে, যেনো করিনাকো ফুঁসফাস, মারিনাকো ঢুঁসঢাঁস । বেঁচে থাকি , কেবল বেঁচে থাকি প্রজেক্টের সেম্পল হয়ে ।
যেনো আমরা প্রশ্ন না করি বাজারদর বাড়তে বাড়তে ঠিক কতটুকু বাড়লে আমাদের খাবার একবেলা য় নেমে আসে? কেনো শিক্ষা, চিকিৎসার সুযোগ সংকুচিত হতে থাকবে দিনদিন? কেনো সারের দাবীতে, বিদু্যৎের দাবীতে কৃষককে গুলী খেয়ে মরতে হবে? কেনো বসতি উচ্ছেদ করে তেলগ্যাস উত্তোলন করে গোপনে বিক্রি করা হবে?

আজকের শুভ দিনে এইসব প্রশ্ন তোলতে নেই । এসব প্রশ্ন উঠলে উন্নয়ন হয়না । মৌলবাদ দেশের প্রধান সমস্যা নয় , মৌলবাদে বিদেশী বিনিয়োগ কমে না । কানসাটের ঘটনা ঘটলে, ফুলবাড়ীর মতো ঘটনা ঘটলে উন্নয়ন ব্যাহত হয় ।

উন্নয়ন অব্যহত থাকুক, সুদের হার 25% ব হাল থাকুক, দাবী আদায় নয় শুধু ভিক্ষা চাওয়ার মতো করে মানুষ বেঁচে থাকুক ।
বাবুরাম সাপুড়ে মুহাম্মদ ইউনুস আপনাকে অভিনন্দন !
*********************************************


।3 ।
মনিকা ,
বাংলাদেশটা আপনার বাবার । যাও কিছু বাকী ছিল আজ হয়ে গেছে ।
আপনি আজই আসুন মাননীয়া । হাসিনা খালেদার কীর্তন শুনতে শুনতে আমরা ক্লান্ত । আপনি এসে অপেরার মধুর ঝংকার তুলুন এ বেলা ।

আপনি বাংলা বলতে জানেনা । কুছ পরোয়া নেই ।
যারা বাংলা জানেনা , বাংলাদেশীরা তাদেরই ভালো শাসক মানে । আপনি সুলতানা রাজিয়া হোন অথবা মা দূগর্া, দূর্গতিনাশিনী ...
আজই আসুন জননী....................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×