আজ আমি বৃষ্টিতে ডুবে এসেছি।
দ্বিধায় আজ লুকবোনা মুখ ছাতায়
অথবা বর্ষাতির ঘোমটার আড়ালে।
আজ তুমি আমারে কবি নামে ডাকতে পারো, বর্ষা মেয়ে।
সম্বোধন আদরে।
আজ বন্দনা করেছি সারাটা সন্ধ্যা তোমার,
জপেছি নাম তোমার অক্ষরের ফোঁটায় ফোঁটায়।
আজ তুমি আমারে পূজা দিতে পারো, দেবী,
আজ আমি তোমার পূজারী।
------------------------------------------------------
লেখা: গতকাল সন্ধ্যা
শহুরে বৃষ্টিতে ভিজে ভিজে
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৭ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



