somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডঃ মোঃ ইউনুস ও প্রাসঙ্গিক ভাবনা

১৪ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডঃ মোঃ ইউনুস'কে প্রথমেই জানাই প্রণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
আপনারঅর্জিত এই সম্মানে আমরা ভীষণভাবে গর্বিত।

এবার আপনাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য। আচ্ছা বলুনতো আপনাদের কাছে কোন অপসনটা বেশী গ্রহণযোগ্য বলে মনে হয়? এখানে সবার কাছে নিরপেক্ষ, সৎ ও বস্তুনিষ্ঠ অভিমত আশা করতেই পারি।

প্রথম অপসনঃ
আপনি অভাবগ্রস্থ। আপনার হাতে কোন এক টাকা পয়সা নেই। অন্যের কাছে সাহায্য চেয়ে বা ভিক্ষা করে আপনাকে জীবিকা নির্বাহ করতে হয়। সমাজে আপনি সম্পূর্ণভাবে অবহেলিত এক শ্রেণী। রাষ্ট্রীয় উৎপাদন ব্যবস্থায় আপনার কোন অবদান বা ভূমিকা নেই। সেই সাথে নেই সামাজিক ও অর্থনৈতিক স্বীকৃতি। জীবনের মূলধারার কর্মকান্ডে আপনি সম্পূর্ণ বঞ্চিত ও বিচ্ছিন্ন এক জীবনের প্রতিনিধি ও নিয়ন্ত্রক। উৎপাদনশীল কর্মকান্ডে আপনার ভূমিকা নিষ্ক্রিয়। কপর্দকহীন, স্থবির এই জীবন আপনার কাছে কেমন মনে হবে? এই জীবন ব্যবস্থায় আপনার দেবার মত কিছুই নেই। তবে বেঁচে থাকার জন্য ঠিকই আপনাকে কারো না কারো কাছে হাত পাততেই হয়। পরনিভর্রশীল এক জীবনের প্রতিনিধি আপনি।

দ্বিতীয় অপসনঃ
ধরুন কেউ আপনাকে কিছু টাকা ধার দিল। সেইসাথে তার দেয়া টাকাকে পুঁজি করে কিভাবে আরও টাকা উপার্জন করা যাবে সেই পথও বাতলে দিল। সঙ্গে কিছু শর্তও জুড়ে দিল। তার এই টাকা কাজে লাগিয়ে আপনি তার কথা ও পরামর্শ অনুযায়ী তার উদ্ভাবিত উৎপাদন প্রক্রিয়ার অংশ নেবেন। অতঃপর সেই প্রক্রিয়া কাজে লাগিয়ে যা কিছু উপার্জন করবেন আমানত গচ্ছিত রেখে বাড়তি আয়ের একটা নির্দ্দিষ্ট অংশ তাকে লাভ বা মুনফিা হিসেবে ফেরৎ দিতে হবে। এতে দেখা যাচ্ছে আপনার জীবিকা নির্বাহ ঠিকমতই হচ্ছে এবং আপনার হাতে বাড়তি আরও কিছু টাকা থাকছে সেই ব্যক্তিকে ফেরৎ দেবার মতো। যা আগে কখনও আপনার পক্ষে সম্ভব ছিল না।

ওনার বাতলানো পথে চললে আপনাকে কারও কাছে হাত পাততে হচ্ছেনা উপরন্তু আপনি কিছু নগদ অর্থ পাচ্ছেন সঞ্চয়ের জন্য। যা আপনাকে অভাবেব দুষ্টচক্র থেকে মুক্তি পাবার একটা রাস্তা দেখাচ্ছে। আপনার শুধু মনে হচ্ছে আপনার আয়ের অনেকটাই সেই ব্যক্তি নিয়ে যাচ্ছে। করার কিছুই নেই। কারণ সেতো শর্ত দিয়েই আপনার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। কিন্তু এতে করে আপনার অভাব দূর হচ্ছে এবং বাড়তি কিছু টাকা রোজগার হচ্ছে। এটা কি আপনার পছন্দ নয়? আগের সেই অভাবী জীবনের চেয়ে এটা কি ভাল নয়?

আপনার অভিমতঃ
এবার বলুন আপনি কোন অপসন নেবেন? প্রথম ও দ্বিতীয় যে কোন অপসন আপনি বেছে নিতে পারেন। এখানে বাধ্যবাধকতার কোন বিষয় আরোপিত নয়। বিনা পরিশ্রমে অন্যের মুখাপেক্ষী থাকা ভাল, নাকি কষ্ট করে স্বাবলম্বী হওয়া ভাল? কোন অপসম বেশী গ্রহণযোগ্য?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×