somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হস্তরেখা ও ভাগ্য - ১: ৩য় পর্ব

১১ ই জুন, ২০০৭ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হস্তরেখা ও ভাগ্য : পর্ব - ৩
(পুরোনো পোষ্ট নতুন করে)

আমি নাজমাকে বললাম, আমি তোমাকে যা যা বলবো তুমি একটুও বিশ্বাস করবে না। এই শর্তে রাজি আছো কী না বলো? আর যাই কিছু বলি না কেন তুমি আমার বাসা থেকে বের হবার পর কিছুই মনে রাখবে না। নাজমা সেই শর্তে রাজি হলো। আমি ওর ডান বাম দুটো হাতই পাশাপাশি মেলে ধরতে বললাম। খুব মনোযোগ সহকারে হাতের প্রতিটি রেখা দেখলাম। ঠিক কী বলবো বুঝতে পারছিলাম না এবং বলা উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। তবুও মানুষের মঙ্গলের জন্য, বিপদ থেকে সতর্ক করার জন্য কিছু করা উচিত বলে মনে করলাম। আমি একটু একটু করে সব বলতে লাগলাম। ঠিক বোঝাতে পারবো না কি প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে আমি ওর হাত দেখে কথাগুলো বলছিলাম। নাজমাকে বললাম, কানাডাবাসী সেই ছেলের সাথে তোমার বিয়ে সম্ভবত হচ্ছে না। আর আগামি কয়েক বছরে তোমার বিদেশ যাওয়ার কোন লক্ষন নেই। মোট কথা এ বিয়ে তোমার হচ্ছে না। তবে তোমার বিয়ে খুব শীর্ঘই হবে এবং কোন নিকট আত্মীয়ের সাথেই হবে। তোমার বিদেশ যাত্রা তিরিশের পর এবং তা হবে দীর্ঘমেয়াদী।

আমার কথা শুনে মা, নাজমা, সুফিয়া সবাই এক সাথে হেসে উঠলো। সবাই ভাবতে লাগলো আমি নির্ঘাৎ ফাজলামি করছি। মা আমাকে একটু ধমকের ছলেই বললেন, ফাজলামি না করে যা বলার চট জলদি বলে দে। ওরা বাসায় ফিরবে। অনেক কাজ আছে। আমি বললাম, মা আমি ফাজলামি করছি না। য়া য়্যাম ড্যাম শিওর। যা বলছি একদম সত্যি। হাতের রেখা তাই বলে। ওর এই বিয়ে হবে না। প্রশ্নই ওঠে না। ওর বিয়ে হবে ওর আত্মীয়ের সঙ্গে। আর আগামি কয়েক বছরের মধ্যে ওর বিদেশ যাবার কোন সম্ভাবনা নেই। অন্তত ৫/৬ বছরের মধ্যেতো নয়ই। আত্মীয়ের সাথে বিয়ে হবে শুনে সুফিয়া বললো, তাহলে কি আপনার সাথে হবে? আমি বললাম, না। আগামী দুই বছরের মধ্যে আমার নিজেরও বিয়ে হবার কোন সম্ভাবনা নাই। কিন্তু নাজমার বিয়ে হবে খুব শীঘ্র। বিয়ে ওর হবেই তবে চেনা জানা কারো সাথেই। এমনও হতে পারে সেই ছেলে হয়তো তোমাদের আত্মীয়। তবে নাজমা কানাডা যাচ্ছে না আমি শিওর।

আমি ওর বিয়ে নিয়ে হিংসে করছি ভেবে ওরা আমাকে বিয়ের কার্ড দেখিয়ে বললো, গুল মারার আর জায়গা পান না। যান, আর কখনো আপনাকে হাত দেখতে বলবো না। কার্ডে দিন তারিখ সব লেখা আছে, বিয়ের দিন চলে আসবেন। আপনি বিয়ের দিন এলে আমাদের ভাল লাগবে। বিয়ে হয় কি না হয় নিজে চোখেই দেখে যাবেন। আমি বললাম, বিয়ের পরদিনতো আমার পরীক্ষা। আমি হয়তো যেতে পারবো না। তবে বাসা তো বেশী দূরে না সব খবরই পাবো ইনশাল্লাহ। দোয়া করি সব ঠিকঠাক মতো হয়ে যাক। আর বেশী কথা না বলে ওরা চলে গেল। ঠিক তিনদিন পর অর্থাৎ শুক্রবার বাদ জুমা নাজমার বিয়ে। পরের দিন আমার পরীক্ষা। মাষ্টার্স এর থিওরী পর্ব শেষ হবে।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×