somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারহীনতার দেশে রিফাতদের হত্যা বিছিন্ন ও স্বাভাবিক ঘটনা!!!!!

২৭ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যখন বিশ্বজিৎ, অভিজিৎ, রাজীব হায়দার দের বীভৎস চেহেরা ভুলতে বসেছি, ঠিক সে সময়ই আরেকজন রিফাত শরিফ নৃশংসতার শিকার হলেন। সেটাও আবার জনসম্মুখে সবার সামনে।ঠিক যেন বিশ্বজিতের পুনরাবৃত্তি। বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে জনসম্মুখে, এমন কি তার স্ত্রীর সামনেই তাকে কুপিয়েছে কয়েকজন যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত শরীফ। রিফাত কে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক রিফাতকে জনসম্মুখে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। রিফাতের সঙ্গে থাকা তার স্ত্রী হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। হামলাকারীরা বাধা উপেক্ষা করেই রিফাতকে কোপিয়ে খুবই নির্বিঘ্নে চলে যায়। এখন প্রশ্ন হল, উপস্থিত জনসাধারণ কেন কোন বাধা দিল না?
একটি ঘটনা ঘটার পর সেই ঘটনা চুলচেরা বিশ্লেষণ আমরা করতে পারি খুব ভালোভাবে। এটা এমন কেন হলো? ওটা অমন কেন হল? কেউ কিছু বলল না কেন? মানুষ এত নিষ্ঠুর কেন? আমরা তামাশা প্রিয় জাতি! আমরা সেলফি প্রিয় জাতি! ইত্যাদি ইত্যাদি । কিন্তু কখনো কি ওই পরিস্থিতিতে আপনি আপনাকে দাঁড় করিয়েছেন? একবার ভাবুন তো, আপনার সামনে যদি এই ঘটনা ঘটতো তাহলে আপনি কি করতেন!!? উপস্থিত সকল কে নিয়ে ওই রামদাধারী কতিপয় যুবক কে বাধা দেওয়ার চেষ্টা করতেন? কাউকে সাথে না পেলে একাই বাধা দেওয়ার চেষ্টা করতেন? না!!! আসলে আপনি কিছুই করতেন না। ওই ঘটনার সময় উপস্থিত জনসাধারণের যে ভূমিকা ছিল আমার মনে হয় আপনার ভূমিকা ও তাই হতো। যদি তা না- ই হয়, তবে বলুন তো প্রতিনিয়ত আপনার চারপাশে আপনার চোখের সামনে ঘটে যাওয়া অসংখ্য অন্যায়ের কতটার প্রতিবাদ আপনি করেছেন?? ভাড়া নিয়ে লোকাল বাসের কন্টাকটার, লেগুনার হেলপার, রিক্সাওয়ালার সাথে কথা কাটাকাটি ছাড়া আর কোন অন্যায়ের প্রতিবাদ আমরা করি না। কারণ আমরা জানি প্রতিদিন চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়গুলো প্রতিবাদ এককভাবে করে কিছুই করতে পারবো না। অতএব নিরবে অন্যায় সহ্য করা ছাড়া আমাদের যেন আর কিছুই করার নেই। কিন্তু এভাবে আর কতদিন বলতে পারেন?
আজ বিশ্বজিৎ হত্যার আসামীরা ক্ষমা পেয়ে যায়, অভিজিৎ, রাজীব হায়দার দের হত্যার কোনো বিচার হয়না। সাগর-রুনি, তনু, ত্বকী হত্যার তদন্ত শেষ হয়না, বিচার তো পরের কথা। এত বিচারহীনতার মধ্যে রিফাত শরিফদের নৃশংসভাবে হত্যার ঘটনা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক। যে জাতির, তার পিতার হত্যার বিচার করতে সময় লাগে ৩৮ বছর। সে জাতির সাধারণ মানুষ এত সহসায় বিচার পাবে সেটাও আশা করা মুর্খতা।
লিখলে আরো অনেক কিছুই লেখা যায় আসলে কালকে রিফাত শরীফের ঘটনার ভিডিও দেখার পর থেকেই মনটা ভালো নেই। শুধু বারবার মনে হচ্ছে যদি কখনো আমিও এই ধরনের পরিস্থিতির শিকার হই, তাহলেও তো মানুষ এভাবেই তামাশা দেখবে!
বার বার শুধু কবি গুরুর দুটি চরন মনে হচ্ছে,,,,
সাত কোটি বাঙ্গালিরে হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি।

সত্যিই আমরা আজও মানুষ হতে পারলাম না।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

সুন্দর বাংলাদেশের জন্য

লিখেছেন শোভন শামস, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০২


বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×