somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন মারা যাবো

২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবী বিখ্যাত কবিতা- যখন মারা যাবো
মূল - মওলানা মুহাম্মদ জালালুদ্দিন রুমি
ভাষান্তরঃ - রহমান লতিফ
----------------------------
যখন আমি মারা যাবো
যখন আমাকে কফিনে আটকে নাও,
কখনোই মনে করো না'গো তুমি -
হারিয়ে যাচ্ছি পৃথিবী থেকে আমি।

একফোঁটা চোখের জল ফেলো না'গো তুমি
করো না'গো আর্তনাদ কিংবা দুঃখ অনুভব—
আমি'তো পতিত হচ্ছি না কোন দানবের নরকে।

যখন দেখো আমার লাশ বহন করা হচ্ছে
আমার চলে যাওয়ায় ফেলো না'গো অশ্রু'
আমিতো যাচ্ছি না'গো সব ছেড়েছুড়ে,
আমি যে পৌঁছে যাচ্ছি— শ্বাশত প্রেমে

আমাকে যখন কবরে রেখে যাও
বলো না'গো তুমি- চিরবিদায়
মনেরেখো কবর'তো কেবল একটিমাত্র পর্দা- যার পেছনে অনন্ত স্বর্গোদ্যান

আমাকে কেবল কবরে নামাতেই দেখবে
এখন আমাকে উঠে আসতে দেখো
কিভাবে ওখানেই হবে তার যবনিকা
যখন সূর্য অস্তমিত অথবা চাঁদ ডুবে যায়

মনে হয় যেন এখানেই শেষ
যা অনেকটা সূর্যাস্তের মতো
কিন্তু বাস্তবে,এটা কেবলই প্রভাত
যখন কবর তোমাকে আটকে দেয়
এটা সেই মুহূর্তই -যখন আত্মা চির-স্বাধীন

তুমি কি কখনো দেখেছো—
পৃথিবীতে রোপিত হয়েছে একটা বীজ
যেটা জেগে ওঠেনি নতুন জীবন নিয়ে,
কেন তবে তোমার সন্দেহ - মানুষ নামক বীজের উঠে আসাতে

তুমি কি দেখছো কখনো !
কু’পে নোয়ানো কোন বালতি
এসেছে ফিরে খালি,
একটা আত্মার জন্য তবে কেন ও'গো বিলাপ
যদি তা আবার আসিতে পারে ফিরে
যেভাবে ফিরে এসেছে ইউসুফ কু’প থেকে!

যখন শেষবারের মতো
তুমি তোমার মুখ বন্ধ করো,
তোমার শব্দ এবং আত্মা
এমন এক জগতে যুক্ত হবে—
যার নেই কোন সময়- যার নেই কোন ঠিকানা।

ফুটনোট- কবির মৃত্যু নেই,, কথাটি তার জন্য শতভাগ সত্য কেননা সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় অনুদিত পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন মুহাম্মদ রুমিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি ও বেষ্ট সেলিং পয়েন্ট বলা হয়। দেশ, জাতি, কালের সীমানা ছাপিয়ে যাওয়া কবিই তিনি। রুমির লেখা মসনবী কাব্যগ্রন্থকে ফারসি ভাষায় লেখা সর্বশ্রেষ্ট কাব্যগ্রন্থের সাথে তুলনা করা হয়। ১২০৭ সালে আফগানিস্তানে জন্ম নেয়া এই আধ্যাত্মিক কবি ৮০০ বছরের বেশি সময় ধরে পাঠক হৃদয় দখল করে চলেছেন। সুফিবাদ, অতীন্দ্রিয়বাদ,ধর্মতত্ত্ব, আইন এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর প্রেম রুমির লেখা বিভিন্ন কবিতা এবং শ্লোককথার মাধ্যমে সমাদৃত। রুমির দুটি বই অনুবাদের পর তিনি জনপ্রিয়তা পেয়ে যান। ইংরেজ সাহিত্যিকগন জালালউদ্দিন রুমিকে নিয়ে বিস্তর গবেষনার পর ইংরেজী সাহিত্যকে তাদের কাছে পানসে মনে হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক রিসার্চ স্কলার এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত সামির আসাফ তার ‘The Poet of the Poets’ নিবন্ধে লিখেছেন-
‘গভীরতার মানদণ্ডে রুমির তুলনায় শেক্সপিয়রের মান হচ্ছে মাত্র ১০ ভাগের এক ভাগ।’

রুমি পয়ত্রিশ হাজার শ্লোক লেখেছেন যেমন- আমি সৃষ্টিকর্তাকে খুঁজছিলাম। তাই আমি মন্দিরে গেলাম, সেখানে তাকে খুঁজে পেলাম না। আমি গির্জায় গেলাম, সেখানেও তাকে পেলাম না। এরপর আমি মসজিদে গেলাম সেখানেও তাকে পেলাম না। এরপর আমি নিজের হৃদয়ে তাকে খুঁজলাম, সেখানে তাকে খুঁজে পেলাম।” হ্যাঁ, সেক্সপীয়ার, কিটসে সবাইকে পিছনে ফেলে মওলানা মুহাম্মদ জালালুদ্দিন রুমিই বর্তমানে সেরাদের সেরা। রুমির কবরের এপিটাফটিতে উজ্জ্বল হরফে লেখা রয়েছে, ‘যখন আমি মৃত, তখন আমাকে আমার সমাধিতে না খুঁজে মানুষের হৃদয়ে খুঁজে নাও।’ তিনি আছেন সকল ধর্ম ও সব মানুষের হৃদয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৯ ভোর ৬:২১
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×