somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন বি আর (রাজস্ব)অফিসে একদিন

২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাজেটের জন্য যে পরিমান অর্থের দরকার হয় তার অনেকটাই যোগান দেয় আমাদের রাজস্ব বোর্ড। আর এ কারণেই আমাদের অর্থনৈতিক দিক থেকে জাতীয় রাজস্ব বোর্ড একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে। কিছুদিন আগে আমাকে অফিসের কাজে এন বি আর অফিসে যেতে হয়েছিল একটি সার্কুলারের (এস.আর.ও) ব্যপারে খোজ খবর নেওয়ার জন্য। যদিও সেটি ছিল অনেক আগের একটি সার্কুলার। তো প্রথমেই তাদের অভ্যর্থনা কেন্দ্রে আমি আমার বিষয়টি তাদের জনালাম। তারা আমাকে একজন ২য় সচিবের নাম বলল এবং এও কনফার্ম করল যে ঐ সার্কুলারটি পাওয়ার সম্ভাবনা খুব কম। যাক, তাদের কথামত আমি ঐ ২য় সচিবের কাছে গেলাম, তিনি আমার কাগজপত্র দেখে বললেন এটা তার ডিপার্টমেন্টের কাজ না। তিনি আমাকে অন্য আরেকজনের নাম বললেন। পরবতীতে আমি ২য় জনের কাছে গেলাম। তিনি সবকিছু দেখে বললেন আপনি থার্ডফ্লোরে অমুক অফিসে যোগাযোগ করেন। আমি তার কথামত ঐ অফিসে গেলাম কিন্তু ভাগ্য খারাপ কারণ ঐ অফিসে যে ভদ্রলোক বসতেন তিনি ট্রান্সফার হয়েছেন অন্য ডিপার্টমেন্টে। যাক অনেক খোজা-খোজি করার পর ঐ লোককে পাওয় গেল তিনি জানালেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি আমাকে একজন সহকারী সচিবের নাম বললেন। আমি ঐ সচিবের কাছে গেলাম তিনি অনেক চিন্তাভাবনা করে বললেন আপনি অমুক সাহেবের কাছে যান, এটা আমার ডিপার্টমেন্টের কাজ না। ওনি যেই সাহেবের নাম বললেন তিনি হচ্ছেন প্রথমে আমি যার সাথে দেখা করেছিলাম সেই ভদ্রলোক। আমি ওনার অফিস রুমে ঢুকা মাত্র ওনি আমাকে বললেন আপনি আসলে চাচ্ছেন টা কি? এত ডিষ্টার্ব করছেন কেন? আমি বল্লাম ওমক সাহেব আপনার কাছে পাঠিয়েছেন কারণ এটা আপনার ডিপার্টমেন্টের কাজ। ওনি রাগত স্বরে বললেন "আমি এই ব্যাপারে কিছুই জানিনা , আপনি এখন আসতে পারেন" ।
আমার কথা হলো আমরা সবাই তো খারাপ না। এই ধরনের কিছু কর্মকর্তার জন্য আমরা কেন সাফার করব? সবার জন্যইতো আইনের প্রয়োগ আছে, কিন্তু দেশ সেবার শপথ নিয়ে যারা জনগনকে সেবা দেওয়ার পরিবর্তে নিজের লাভ লোকসান নিয়ে ব্যাস্ত থাকে তাদের জন্য কি সত্যিকার অর্থে আইনের কোন প্রয়োগ আছে?
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×