somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(সমালোচনার মুখে পড়া বিজিএমইএ র উদ্যেগ কে ইতিবাচক হিসাবে দেখতে চাই) বিজিএমইএ’র ৮ কোটি টাকার তহবিল গঠন

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধ্বসে ৩ শতাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার ও আহতদের সহায়তা প্রদানের জন্য ৮ কোটি টাকার তহবিল গঠন করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ বাদে তৈরি পোশাক খাতের অন্য সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচার্স এন্ড এক্সপোর্টাস এসোশিয়েসন (বিকিএমইএ) ১ কোটি টাকার অনুদান দিচ্ছে। এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) ১ কোটি টাকা অনুদান দিচ্ছে। অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র ২৭ জন পরিচালক মিলে ১ কোটি ১০ লাখ টাকা, বিজিএমইএ’র অফিস সংশ্লিষ্টরা দিচ্ছেন ৫০ লাখ টাকার অনুদান।
বিজিএমইএ’র বর্তমান সভাপতি আতিকুল ইসলামের কোম্পানি ইসলাম গ্রুপ থেকে আরো ৫ লাখ টাকার অনুদান দেয়া হবে বলে জানানো হয়েছে। সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের ওনাস গ্রুপ দিচ্ছে ৫ লাখ টাকা, সালাম মুর্শেদীর এনভয় গ্রুপ ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে এবং এ কে আজাদের হা-মীম গ্রুপ দিচ্ছে ২৫ লাখ টাকা। কমপক্ষে ২৫ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে স্কয়ার গ্রুপ, ওপেক্স গ্রুপ।
এছাড়া ২১ লাখ করে টাকা দিচ্ছে আবাসন শিল্প সংশ্লিষ্ট সংগঠন রিহ্যাব এবং বিজিএমইএ নির্বাচনী প্যানেল ফোরাম।
২০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে নিউটেক্স গ্রুপ। ১৫ লাখ টাকার অনুদান দিচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ। ১০ লাখ করে টাকা দিচ্ছে সিপাল গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, নাসা গ্রুপ, দিগন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেড, তুসুকা ফ্যাশন লিমিটেড, হান্নান নিট এন্ড টেক্সটাইলস, টি আর জেড গার্মেন্টস লিমিটেড, ডি এন্ড এস প্রিটি ফ্যাশন লিমিটেড।
৮ লাখ টাকার অনুদান দিচ্ছে ড্রেসম্যান গ্রুপ। ৫ লাখ টাকার অনুদান দেয়ার তালিকায় রয়েছে মো. শাকেরের মালিকানাধীন ইসলাম গ্রুপ, সাইনেস্ট গ্রুপ, এমটারনেট গ্রুপ, শারমিন গ্রুপ, টিম সাওয়ারস, মাসকট গার্মেন্টস লিমিটেড, আজমত গ্রুপ, পিপলস গ্রুপ, সাভার টেক্সটাইলস লিমিটেড, উর্মি গার্মেন্টস, রেডিয়্যান্ট গ্রুপ, অনন্ত এ্যাপারেলস লিমিটেড।
এছাড়া ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে ইয়ুথ গ্রুপ এবং ইমপ্রেসিভ গ্রুপ।
অনুদানের টাকা নিহতদের পরিববারের সদস্যদের দেয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা এবং পুর্নবাসনের কাজে ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ ২য় সহ-সভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, অনুদানের পরিমাণ আরো বাড়তে পারে। দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর নৈতিকতা বোধ থেকেই মালিকরা এভাবে এগিয়ে আসছেন। যা এ শিল্পের জন্যই ভালো (Utpal Das এর ফেসসবুক স্ট্যাটাস থেকে সংবাদটি সংগৃহীত)
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×