স্বপ্ন বোনার সময় (উৎসর্গ: ব্লগ-টিনেজাররা)
১৬ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন তুমি ছোট ছিলে
শুনতো না কেউ তোমার কথা
অনেক দাবী ছিলো তোমার
সবই জলে ভাসতো বৃথা।
সব বড়দের আদর/ বকায়
জীবন হতো ঝালাপালা
কিন্তু কিছু বলতে গেলেই
সবার কানে পড়তো তালা।
তুমি ছোট, তুমি ছোট,
তোমার কথার মূল্য নেই
পড়া, খেলা, ঘুম আর খাওয়া
কাটতো সময় এটাতেই।
যখন তুমি বড় হবে
অনেক, অনেক, অনেক বেশি,
সমস্ত কাজ গুটিয়ে নিতেই
দেখবে দিনটা হলো শেষই।
বলার অনেক থাকলেও তো
পারবে না মুখ খুলতে তুমি,
দিনের মাঝে একটুও ফাঁক
পাবে কিনা ভাবছি আমি!
যতই স্বপ্ন থাকুক তোমার
জানবে না কেউ এ দুনিয়ায়
দাবিগুলো মিশে যাবে
সময় ধুলোয়, দিন যত যায়।
এখন তুমি যেমন আছো
ছোটও না, বড়ও না,
সুযোগ তোমার হাতের কাছেই
শুরু করার স্বপ্ন বোনা।
তোমার সকল শক্তি দিয়ে
নামো জীবন পালটে দিতে -
ছড়িয়ে দাও স্বপ্নগুলো
অন্ধকার এই পৃথিবীতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।
যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও...
...বাকিটুকু পড়ুন
কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩

আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান...
...বাকিটুকু পড়ুন
একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।
ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।
তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন