শাফিক আফতাব----------
এতগুলো বছর এত ভালোবেসে মনে হলো একবিন্দু জলের মতো নয়।
আমি তো তোমাকে পেতে পুরো একটি শতাব্দী তপস্যা করেছি
কষ্টের নোনা জলে ভেসে নিজকে সঁেপছি অথই জলের গভীরে
প্রার্থনর মতোন তোমাকে ধ্যান করেছি
অনুধ্যানে গবেষকের মতোন তোমাকে বিশ্লেষিত করেছি
সংশ্লেষে তোমার প্রতিটি উপাদান নিয়ে বিভোর থেকেছি অনুএষণায়।
তোমাকে কতবার কতকরে জলের গভীরে ডুবসাঁতারের মতোন
প্রাত্যহিকতার যাপিত জীবনের মতোন
দুরন্ত কিশোরের খোলা মাঠে অবাধ ঘোরদৌড়ের মতোন
এমনকি রাজপথে পথচারীর পায়চারীর মতোন ইচ্ছেতরে যাচ্ছেতাই ভালোবাসালাম
তবু এতগুলো বছর ভালোবেসে মনে হলো এতবিন্দু জলের মতো নয়।
আমি এখনো পল্লবিত হই
সাপের মতোন সিজেন এলে কুরুষ বদলাই
শীতের শেষে নিজেই পুরোনো পাতা ঝরিয়ে নবীন অঙ্কুরে মেলে উঠি
ঝরঝুরে মৃত্তিকার ফলা ঠেলে ভোগা চেলে ফুটে উঠি
মনে হয় এই তো এখুনি পৃথিবীর ভূমিতে নামলাম শিশুর মতোন কচিপা নেড়ে
আর তুমিও তিলোত্তমা প্রিয়তমা আমার নুতন রূপে-রসে-গন্ধে তনু মেলে ফুটে ওঠো
মনে হয় এই তো প্রথম তোমার সাথে বালুকবেলায় দেখা আমাার,
চেনা তোমাকে কত অচেনা মনে হয়
তোমার আমার ভালাবাসা তবু একবিন্দু জলের মতো নয়।
২৪.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



