তুমি জানতে আমি কষ্ট সইতে পারিনা
এমনিতেই ভেঙে পড়ি
এমনকি অভিনীত কান্নাগুলো আমাকে অবিকল কাদায়
তবু তুমি জেনে শুনে আমাকে কাদাতে কষ্ট কষ্ট কথা বলো।
যে আমি কাটা বেছে খেতে পারিনি মাছ
সেই আমি পাখীদের মতোন খুদ কুড়ো কুড়োই আজ
যে ছাগলের ম্যা ম্যা শুনে কান্নায় জলে চোখ ভাসাতাম
সেই আমি দেখছি স্তুপ স্তুপ লাশ
সেই আমি তোমাদের প্রতারণা আর প্রতাপের কাছে পাথর হয়ে গেছি
আমার চোখ বেয়ে আর নিঃসরিত হয়না দুফোটা জল
কারো জন্য আমার এতটুকু করুণা হয় না
আমি সীমারের মতোন পাষাণপ্রতীম এক ধীরোদাত্ত পুরুষ
আমি আজ এক অসমাজিক জীব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



