শাফিক আফতাব
একদিন তুমি দুধের হাড়ি ঢেলে দিয়ে খাওয়াতে সবটুকু দুধ
এমনকি ননীটুকু।
তোমার বাগানের সতেজ আর বড়বড় গোলাপ হতো আমার
তোমাদের অতিথি তালিকায় আমার স্থান ছিলো সর্বাগ্রে
আজ দেখো কেমন দিব্যি ভুলে আছো
ক্রমাগত রিং বেজে স্যামসাং মোবাইল বড়ই ক্লান্ত হয়ে রাত্রিশেষে
টহলকরা পুলিশের মতোন নেতিয়ে পড়ো কোনো আস্তানায়
তবু তুমি একটি বাক্যবলার মতোন প্রয়োজন বোধ করোনা এখন।
এই আমি তোমাকে তবু কষ্টেসৃষ্টে মনে রাখি
কেনোনা যে একদিন অনাথের মাথায় বুলেছে হাত
তার স্পর্শ মুছে যাওয়া কী অত সহজ !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



