শাফিক আফতাব------
চুরুটের শেষ টানের মতোন চুমুর স্বাদ,মদির আবেশে মত্ত
ঘামের মতোন ঘ্রাণ চুয়ে পড়ে তার নিটোল দেহের রসে
আপনাই রণসাজের কার যেন ডাক আসে ভেতরে উদাত্ত
ভরে গেছে বৈশাখের ঝরোদিন, আহা ! কার সুবাসে।
ফুলের মতো তোমাকে শুকে আত্মায় আসে একি অপরূপ রূপ
দলের ছোয়ায় মায়াবতী হয় পুড়ে যাওয়া এই বিক্ষত মন
বহুদিন বিরতীর পর হুঙ্কারে ডেকে ওঠে মম ব্যথাতুর মধুপ
বহুদিন পর আজ তার কারে যেন পড়লো স্মরণ।
বৈশাখের বাতাসে ঝাপটায় খুলে গেলো মনের বোতাম
উন্মমনা তুমি আজ জলবতী নদীর মতোন টলটল
কী মনে করে আজ তুলে দিলে নৌকোর বাদাম
কী কঠিন মানবী তুমি আজ কেনো হলে এমন তরল।
চুরুটের মতোন তোমাকে টানি,আর শুকি ফুলের মতোন
ভালোবেসে সখী করেছো আমায় তব অমূল্য রতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



