মেঘ এর কান্না শুনুন তার মাকে ডেকে দিন..
২৫ শে মে, ২০১২ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ একটি গান শুনছিলাম। কাল থেকেই শুনছি। অসাধারণ দরদী গলায় একটি শিশু গাইছে। গানটি শুনতে শুনতে হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠলো আমাদের ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর রুনির শিশু পুত্র মেঘ এর মুখ। মনে হলো যেন সেই গাইছে গানটি। দু:খজনক হলেও সত্যি আমি গানটির গীতিকার, সুরকার বা শিল্পি কারোরই নাম জানি না। কেউ জানলে দয়া করে জানাবেন। আর অডিও লিঙ্ক জানা থাকলেও অবশ্যই শেয়ার করবেন।
সবাই বলে
মা নাকি ঐ
মেঘের দেশে থাকে,
ও মেঘেরা
দাওনা ডেকে
একটু আমার মাকে।
আর কতদিন
মাকে ছেড়ে
একলা বল থাকি,
মা আসে না
দেয় না সাড়া
মাকে এত ডাকি।
মায়ের মত
এখন তো আর
কেউ করে না আদর,
কিইবা এমন
দোষ করি যে
সবাই বলে বাঁদর।
ও সাদা মেঘ
মাকে ডেকে
দাওনা এনে তুমি,
আর কখনো
পড়তে বসে
করবো না দুষ্টমি।
মায়ের শিক্ষা
নিয়ে আমি
হব অনেক বড়,
আমার জ্ঞানে
সব পাপীরা
হবে জড়সড়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন