তুমি যেখানটায় ছুঁয়ে দিলে ঠিক তার দুই ইঞ্চি নীচে,
নাহ্ আর একটু উত্তরে, নাহ্ নাহ্ আর একটু পশ্চিমে।
আসলে এভাবে বলা সম্ভব নয়
তবে এটা ঠিক,
তোমার দেয়া কতেক বকুল ফুলের মতো
বুকের কোনখানটায় যেন সুগন্ধি পাই, ভালবাসার।
সেই গন্ধ সুকে বেঁচে আছি
তুমি ভালবাস বলেই টিকে আছি
সাদা কাগজের বুকে কবিতা হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


