আসুন বড়দের কাছে শিক্ষা নেই। বড়রা আমাদের অগ্রজ তাদের প্রতিটি কাজ আমাদের জন্য শিক্ষনীয়। আমরা তাদের কাছ থেকেই প্রথমে ভাল মন্দ শিক্ষা নেবো। এরপর এই শিক্ষা আমরা যাদের বড় তাদের শিক্ষা দেবো।
আমরা যাদের কাছে শিক্ষা নেবো তারা যদি ভুল করে বা আমাদের ভুল শিক্ষা দিতে চায় তাবে আমরা কোথায় যাবো? (এই প্রশ্নের উত্তর কারো জানা থাকলে বলতে পারেন)।
আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল তাদের কাজ কর্মের অবস্থা দেখে শিক্ষা নেয়ার মতো ভাল কিছু আমার নজরে পড়ে না। তারা যেন অন্যের দোষ ধরার মধ্যেই বা অন্যের করা কাজের মধ্যে বা হাত দিতেই বেশি পছন্দ করে।
সম্প্রতি (গত কাল রাতে) বাংলাদেশ বেতারের একটা খবর শুনে আমার একটু অবাক লাগলো। প্রথমে খালেদা সরকার আমাদের দেশের একটা সেতুর নাম করণ করলো যমুনা সেতু পরে সেই সেতুর নাম করণ করা হলো হাসিনা সরকারের আমলে বঙ্গ বন্ধু সেতু পরে আবার খালেদা সরকার এসে সেই সেতুর নাম আবার পরিবর্তন করে রাখলো যমুনা বহুমুখী সেতু। গত কাল রাতে রেডিও খবরে শুনলাম বর্তমান সরকার সেই সেতুর নাম মন্ত্রী পরিষদে পাশ করেছে বাংলাদেশ সেতু নামে। একটা সেতুর নাম কতবার রাখা যায় আমি জানি না। আমার মনে হয় সেতুর নাম রাখা আর বাদ দেয়ার ব্যাপারে আমাদের দেশ খুব সম্প্রতি বিশ্বরেকর্ড করতে যাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


