somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রতিক বাস্তবতা!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেলোতন নেছা, গ্রামঃ ডগ্রী বাজার, পূর্ব কান্দি, উপজেলাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুর। ছেলে জামাল দুই সন্তান রেখে পরলোকগমন করছে, ছেলের বউ দুই সন্তানকে তার কাছে রেখে চলে গেছে। কিন্তু তারই বা কি সাধ্য আছে ছেলের দুই সন্তানকে মানুষ করে তোলার। মাত্র ৪ শতাংশ জমির উপর একটা বাড়ী ছাড়া আর কিছুই নেই তার।

কোন উপায় না পেয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছে, সারাদিন যা পায় তাই দিয়ে দুই নাতী-নাতনী কে নিয়ে বেঁচে আছে। দেখলাম ঠিকমত হাঁটতেও পারছে না, আর কথাও স্পষ্ট না।

কাছে এনে বসালাম, জানতে চাইলাম বিস্তারিত। একপর্যায় জানতে চাইলাম আপনি বয়স্ক ভাতা বা অন্যান্য সরকারী সুযোগ সুবিধা পান না? উত্তরে জানালেন- তার নাম নিয়েছিল কিন্তু পরে সে জানতে পেরেছে তার নামে নাকি অন্য কেউ বয়স্ক ভাতা নিয়ে যায়! চেয়ারম্যানের কাছে গিয়েছিল সে নাকি আশ্বাস দিয়েছে সামনে একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু কবে??

আমার প্রশ্ন হলো আমাদের দেশে জনপ্রতিনিধিরা কি শুধু নিজের ও নিজের পরিবার, সন্তান-সন্ততির জন্য আরাম-আয়েশের ব্যবস্থা করার জন্যই জনপ্রতিনিধি হতে আসে? এরা কি জনপ্রতিনিধির দায়িত্ব সম্পর্কে একটুও অবগত আছে? আমার সন্দেহ আছে।।

একটা এলাকায় বসবাসরত অসচ্ছল, অসহায় মানুষগুলোর সরকার হতে পাওয়ানাটুকু সঠিকভাবে তাদের কাছে পৌছে দেয়া কি মেম্বার-চেয়ারম্যানদের দায়িত্বের মধ্যে পরে না??

এমন দেলোতন নেছা সারাদেশে অনেক আছে যারা অসচ্ছল, অসহায় হিসেবে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে দিনের পর দিন। আর এদের নাম ব্যবহার করে বাড়িতে বড় বড় দালান-কোঠা করছে নামধারী জনপ্রতিনিধিরা।

যাইহোক, এদের নিয়ে আবার বেশী কিছু বলাটাও বিপদজনক, কেননা এরা এখন জনগণের ক্ষমতার চেয়ে বড় বড় নেতাদের সান্যিধ্যকে বেশী শক্তিশালী মনে করে।

অপেক্ষায় থাকি, হয়তো একসময় জনবান্ধব জনপ্রতিনিধিদের দেখা মিলবে।।

আসুন আপাতত এদের জন্য আমরা নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×