শোক...
বড়ই অদ্ভুত চরিত্রের অনুভুতি।
না বুকে ধরে রাখা যায়,
না অশ্রুতে ভাসিয়ে দিয়ে ভুলে যাওয়া যায়।
হৃদয়ের দেওয়ালে মাথা ঠুকরে ঠুকরে
পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
নিষ্পাপ সদ্যজাত শিশুর মত ঘুম...
হঠাৎই মোচড় মেরে ওঠে,
কাঁদে... ক্লান্ত হয়... আবার ঘুমিয়ে পড়ে!!
কখনও ক্ষুধা পূরণের দাবি নিয়ে
আবার কখনও নতুন স্বপ্ন দেখার পরিতৃপ্তি নিয়ে
বেঁচে থাকে হৃদয়ের এই অদ্ভুত চরিত্রের শোক!!!
তারা আমার কেউ না,
কিন্তু তারাও আমারই মত
রক্ত-মাংশের মানুষ।
ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা
অর্ধজীবিত মানুষটির আর্তনাদ
আমায় ঘুমুতে দেয় না,
দেহের কোন অঙ্গ হারিয়ে
পঙ্গু মানুষটির ব্যাথা
আমাকে হাসতে দেয় না,
প্রিয়জনের খোঁজে আসা
অস্থির মানুষটির দুশ্চিন্তা
আমাকে চিন্তা করতে বাধ্য করে...
তাদের কি কোনো দোষ ছিল??
তবে কেন??
এটা তো তাদের প্রাপ্য ছিল না...
তবে কেন???...
কেন আমরা এত অমানুষ??
আমরা কি এখনো মানুষ??!!!......
-------------------------------------
"শোক"
রায়ান ঋদ্ধ
রাত ০১:৩০
শনিবার, ২৬ এপ্রিল, ২০১৩
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



