:: পল্লব মুনতাকা, আপনাকে আজ খুব প্রয়োজন ::
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পল্লব মুনতাকা,
আপনি বলেছিলেন ১৯৭১ ছিল নিদানের কাল। অনেক রক্তস্রোত আর ত্যাগের বিনিময়ে মুসলমানেরা ১৯৪৭ সালে যে আবাসভুমি ফিরে পেল ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সম্প্রসারণবাদীদের ষড়যন্ত্রে মাত্র ২৩ বছরের মাথায় তার অপমৃত্যু ঘটে। ...
...রাশিয়ার ষড়যন্ত্রে ১৯৬৫ তে মুসলিম প্রধাণ কাশ্মীর ছিনিয়ে নেয় ভারত। তারপরের টার্গেট ছিল পূর্ব পাকিস্তান। ১৯৬৬র ছয়দফা সেই যড়যন্ত্রের ফসল। আগরতলা যড়যন্ত্র মামলা মিথ্যা মামলা ছিল না। আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করে সেসময় শেখ মুজিব গংরা জেল থেকে বের হন।
...এই ষড়যন্ত্রকে সেদিন সবচাইতে ভালো বুঝেছিলেন মওলানা আবুল আলা মওদুদী (র) এর নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী পাকিস্তান। তারা মুসলীম লীগের মতো হাফ হার্ট নয় বরং সর্বস্ব নিয়ে ঝাপিয়ে পড়েছিলেন। বদর বাহিনির সেদিনের ভুমিকার কারণ এদেশের মানুষ একদিন বুঝবে। যখন দেখা গেল আর কোনভাবেই পাকিস্থানকে একসাথে রাখা যাচ্ছে না তখনই তারা ইসলামের শত্রু ভারতীয় দালাল খতমের মতো সিদ্ধান্ত নেয়। যারা পুরো ৯ মাস ঢাকা শহরে চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন সেই ধর্মনিরপেক্ষতাবাদের থিংক ট্যাংকরা পরবর্তী বাঙালী জাতিয়তাবাদের দেশে মুসলীম জাহান আর ইসলামী মূল্যবোধের আরও অনেক বড় ক্ষতি করবে এই অনুমান ছিল আল বদর বাহিনির সেই সিদ্ধান্তের পেছনে।
...সেটা একটা যুদ্ধাবস্থা ছিল এবং ১৯৭১ এর ১৩/১৪ ডিসেম্বরে নিহতদের সেই যুদ্ধে একটা পক্ষ ছিল। তারা নিরপেক্ষ বা সিভিল ছিলেন না।
...বদর বাহিনি দেশপ্রেমিক ছিলেন না। তারা ছিলেন মুজাহিদ। তারা লড়েছেন ইসলামের জন্য। ভূগোলের সংকীর্ণতা তাদের ছিল না। তাদের মূল্য লোকে একদিন বুঝবে।
আজ আপনাকেই বেশী প্রয়োজন; মহান মইত্যা রাজাকার জেলে - আপনার সাক্ষ্যই আজ দরকার। আল্লাহর নামে শপথ করে বলুন '৭১ এ মইত্যা রাজাকার আর কি কি করেছিল। তিন যুগেও এদেশ মাথা উচু করে দাঁড়াতে পারেনি যোগ্য নেতার অভাবে। আল-বদর বাহিনীর কথা আজ মানুষ স্মরণ করছে। আজ বাংলার মানুষ বুঝতে পারছে কেন আমাদের এই দশা। আল-বদরের পরিকল্পনা পরিপূর্ণভাবেই সফল! বাংলাদেশ এখন নেতাশূন্য - তাই মইত্যা রাজাকারও এদেশের মন্ত্রী!?!
হে বাংলার জনতা - এরপরও কি তোমাদের হুঁশ ফিরবে না?
১১টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।