somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন টিফা ও ভারতের ট্রানজিট নিয়ে ভাবনা চিন্তা

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিফা আর ট্রানজিট দুটি বিষয়েই সরকারের বিশেষ কিছু মন্ত্রণালয় (বাণিজ্য, সরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র....) ঢাক ঢোল পিটিয়ে ঢাক্‌ ঢাক্‌ গুড়্‌ গুড়্‌ করছেন। ঢাক ঢোল না পিটিয়েও দ্বি-পাক্ষিক এই চুক্তিদুটোর ব্যাপারে লাভ-লোকসানের দেশী বিদেশী মুনাফাভিত্তিক স্বার্থজনিতহিসেব ক্ষতিয়ে দেখছেন আরও কিছু মিডিয়া করপোরেশন বা ঐতিহ্যবাহী ব্যবসায়ী মহলও (কিছু গণমাধ্যম, ব্যবসায়িক অ্যাসোসিয়েশন সভাপতি আনিসুল হক....)। কার স্বার্থে কিসের স্বার্থে কোন্‌ আইনের জোড়ে এভাবে সাধারণ মানুষের আড়ালে সাধারণ মানুষের সম্পদ, রুটি-রুজি, মতামতের অধিকারগুলো নিয়ে ওরা খেলে যায় দিনের পর দিন... বছরের পর বছর....?!

টিফা হলো বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের একটা কাঠামোগত চুক্তি। অতীতেও বহু চুক্তি হয়েছে, সেইসব চুক্ত নবায়নও হয়েছে বছরের পর বছর। হয়েছে বহু পরিবর্ধন, পরিমার্জন, কাট ছাঁট। চুক্তির নামও পাল্টায়। একটা চুক্তি আর একটার লেজুর হয়, সংযোজন হয় কোন না কোন ভাবে। অতীতের সাথে বিভ্রান্তির সুযোগসমৃদ্ধ না হয়ে নতুন ক'রে এইসব চুরি ...বা চুক্তির ঘটনাগুলো সাজানোর দক্ষতা নেই বা এই সাজানোকে হয়ত ওরা পুঁজিবাদে পরিবর্তন (বিশ্ব-অর্থনৈতিক এই মন্দার সময়ে মুক্তবাজারের সংকটের কারণে বা যে কারণেই হোক) মনে ক'রে ভয় পায়।

আজকের আলোচিত টিফা অতীতের কোন স্বাক্ষরিত বা প্রস্তাবিত চুক্তির কপি বা পরিমার্জন অথবা নবায়ন। সরকারি পক্ষ বিষয়টা সংসদে না এনে ভণ্ডামীও করছেন এবং মূলতঃ জনগণকে অন্ধকারে রেখেছেন এবং বিভ্রান্তই করছেন। নির্বানের আগে আরপিও'র ৯১এ 'ই' ধারা নিয়ে বিএনপি তথা চারদলীয় জোট যেমন লেভেল প্লেয়িং ফিল্ডে খেলেছিল তেমনই TIFA,Transit, Transhipment এসব নিয়ে সরকারি পক্ষের বিশেষ কোন কোন মহল কি লেভেল প্লেয়িং ফিল্ডে আছেন?
টিফার যা খসড়া, এখন পর্যন্ত যার সূত্র ধ'রে ঐ খসড়ার শরীর কাঠামো ও কার্যকরণগত দিক নিয়ে ব্যাপক আলোচিত/সমালোচিত হয়ে এসেছে তা হলো ৩০ জানুয়ারী ২০০৫-এর খসড়া যাতে বাংলাদেশ মার্কিন দ্বিপাক্ষিক কোন স্বাক্ষর হয়নি। চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদে আছে
"ARTICLE SIX
The Agreement shall enter into force on the date of its signature by both Parties."
সূত্রঃ
Click This Link
উভয় পক্ষের স্বাক্ষর হবার দিন থেকেই চুক্তিটি কার্যকর হবে। তার মানে এটা নিশ্চিতভাবেই এতদিন স্বাক্ষরের অভাবে কাগজে কলমে অকার্যকর। এই চুক্তিতে গুরুত্ব পেয়েছে যে বিষয়গুলো তাতে একটা হলো পূর্বব্যঞ্জনযোগ আর একটা হলো পূর্বাভাস।
[চলবে রাতে]
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×