somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় মিডিয়ায় শুধু ইউনূস আর ইউনূস

১৪ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইক্রো ক্রেডিটের জনক ড. মোহাম্মদ ইউনূসের নোবেল শান-ি পুরস্কারের খবর গতকাল ভারতে ছিল টক অব দ্য কান্ট্রি। ট্রামে, বাসে, রেলস্টেশন এমন কি বিমানবন্দরে, সবখানেই একই নাম শোনা গেছে 'নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস'। প্রতিবেশী দেশের নোবেল শান-ি পুরস্কারের প্রাপ্তিতে গর্বিত ভারতের প্রভাবশালী মিডিয়াগুলোও। সর্বভারতীয় দৈনিক পত্রিকাগুলোতে ড. মুহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তির খবরের প্রাধান্য ছিল একচেটিয়া। কোন কোন দৈনিক পত্রিকা দেখে মনে হয়েছে, পত্রিকাগুলো ইউনূস সংখ্যা প্রকাশ করেছে।
রাজধানী দিলি্ল, বাণিজ্যিক শহর মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতা থেকে প্রকাশিত একাধিক ভাষার দৈনিক পত্রিকায় যেভাবে নোবেল শান-ি পুরস্কারের খবর প্রকাশ করা হয়েছে তাতে মনে হয়, কোন দৈনিক তার প্রতিদ্বন্দ্বী দৈনিক থেকে ভালো হেডলাইন করবে, সেই প্রতিযোগিতা ছিল পত্রিকাগুলোতে।
টিভি স্টেশনগুলোতে সব চেয়ে বেশি ব্যস-তা লক্ষ্য করা গেছে। শুক্রবার বিকাল থেকে সর্বভারতীয় ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষার চ্যানেলগুলোতে নোবেল জয়ী ইউনূসের খবর প্রচার শুরু হয়েছে, যা চলেছে গতকাল রাত পর্যন-। কোন কোন টিভি 'গ্রেইট অ্যাচিভমেন্ট ফর বাংলা' শিরোনামে বিশেষ প্যাকেজ প্রচার করেছে। ওইসব প্যাকেজে ভারতের খ্যাতনামা অর্থনীতিবিদ থেকে সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব_ সবাই নিজ নিজ দিক থেকে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং তার শান-ির জন্য নোবেল পাওয়ার প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করেছেন।
গুরুত্বপূর্ণ দৈনিক আনন্দবাজার পত্রিকায় ব্যানার হেডিং করা হয়েছে নোবেল প্রাপ্তির খবর। শিরোনামে বলা হয়, 'অমর্ত্যর পর আবার, হ্যা এবারও বাঙালির নেবেল'। প্রথম পাতায় প্রকাশিত মোট ছয়টি সংবাদের মধ্যে চারটি সংবাদই ছিল ইউনূসের নোবেল সম্পর্কিত খবর। বাংলাদেশের স্বাধীনতার পর আনন্দবাজার পত্রিকায় এভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর আর প্রকাশিত হয়নি। পত্রিকাটি প্রথম পাতায় 2000 সালের 24 জুনে প্রকাশিত একটি সাক্ষাৎকার পুনঃমুদ্রণ করেছে। পাশাপাশি 13 অক্টোবরে নেয়া আরেকটি সাক্ষাৎকারভিত্তিক খবর প্রকাশ করেছে আনন্দবাজার।
কলকাতার অপর দৈনিক সংবাদ প্রতিদিনও ব্যানার হেডিং করেছে সংবাদটিকে।
দৈনিক আজকাল পত্রিকা বলছে, 'জয় বাঙালি! নোবেল জয়ী ইউনূস'। একমাত্র ওই পত্রিকাতেই অমর্ত্য সেনের নোবেল জয়ী ড. ইউনূস সম্পর্কে একটি বিশেষ মন-ব্য প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশে দারিদ্র্য ও অসুস্থতা আজ কিছুটা কমেছে। তার কৃতিত্ব অনেকাংশেই ড. মুহাম্মদ ইউনূসের।
বাংলা ও ইরেজি স্টেটসম্যানেও নোবেল জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস-ান টাইমস এবং এশিয়ান এজ, দ্য হিন্দু ছাড়াও ভারতের আঞ্চলিক ভাষার দৈনিকগুলোতেও ইউনূসকে নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। ভারতের প্রায় অধিকাংশ দৈনিকেই নোবেল জয়ের খবর ছিল প্রধান শিরোনাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×