আজাহারের জন্য আশার আলো
১৯ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতদিন পর মোহাম্মদ আজহার উদ্দিন আশার আলো দেখতে পাচ্ছেন। তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা ঠিক হয়নি, এখন এ কথা বলছেন অনেকেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির বেশ কয়েকজন সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে বলেছেন যে, আজহারের নিষেধাজ্ঞা এখন তুলে নেয়াই যায়। এই দলে সবচেয়ে সোচ্চার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয়ন- লেলে। তিনি বলেছেন, আমি কখনোই আজহারকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পক্ষপাতি ছিলাম না। এখন সময় এসেছে তার প্রতি করা অন্যায়ের সংশোধন করা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিও মনে করে, আজহারের প্রতি অন্যায় করা হয়েছে। তারাও নিষেধাজ্ঞা তুলে নেয়ার সক্রিয় বিবেচনা করছে। ম্যাচ পাতানোর দায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক কমিটি আজহারকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। আগামী মাসে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সে দেশের সাবেক জীবিত অধিনায়কদের সংবর্ধনা দেবে। আজহারও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। এতে মনে করা হচ্ছে, বরফ অনেকখানি গলেছে। আজহার মাঠে ফিরতে না পারলেও কলঙ্ক মুক্ত হতে চলেছেন, এমন আশা দেখছে ভারতীয় ক্রিকেট মহল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন