একেই বোধ হয় বলে উলটপুরাণ। রাজপরিবারকে সামনে রেখে ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করেছিল। বেশিদিন আগেকার কথা নয়। ছয় দশকের পুরানো। আর আজ অনাবাসী ভারতীয় ব্যবসায়ী হিন্দুজা ভাইয়েরা ব্রিটিশ রানির সম্পত্তি কিনে বিশাল বাড়ি বানাতে চলেছেন। 5 কোটি 80 লাখ পাউন্ড দিয়ে ব্রিটিশ রানির ওই সম্পত্তি কেনার পর হিন্দুজা পরিবার আরো -- থেকে 5 কোটি পাউন্ড খরচ করবে সেটিকে নিজেদের বাসভবন উযোগী করে তৈরি করার জন্য। তবে নতুন এই বাড়িতে হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এস পি হিন্দুজা এবং প্রেসিডেন্ট জিপি হিন্দুজা থাকবেন না। বাকিংহাম প্যালেসের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে তার পাশেই কলটিন হাউস চত্বরের প্রস্তাবিত বাড়িতে থাকবেন বর্তমানে জেনেভায় বসবাসকারী প্রকাশ হিন্দুজা এবং মুম্বাইয়ের বাসিন্দা অশোক হিন্দুজার পরিবারের লোকজন। হিন্দুজা পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রানির থেকে কেনা সম্পত্তিতে 60টি ঘর রয়েছে। সেখানে হিন্দুজা পরিবারের 38 জন সদস্য থাকতে পারবেন। নতুন এই বাড়িতে 32টি শোওয়ার ঘর, একটি করে যৌথ লিভিংরুম, খাবার, ও রান্নাঘর তৈরি করা হবে। এছাড়াও একটি সুইমিং পুল, জিম, সিনেমা হল এবং নাচঘর তৈরি করার কথাও চলছে। হিন্দুজারা সাধারণ এবং চিরাচরিত প্রথা মেনেই জীবনযাপন করতে চান। হিন্দুজাদের চতুর্থ প্রজন্মও ভবিষ্যতে এইভাবে চলতে চান। নতুন সম্পত্তিটি হিন্দুজা ভাইয়েরা নিজেদের পরিবারের বাকি সদস্যদের প্রয়োজনেই কিনছেন বলে জানা গিয়েছে। পরিবারের চিরাচরিত প্রথা মেইে সেপ্টেম্বর মাষে একেবারে সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হিন্দুজার মেয়ে রেণুকার বিবাহের পরিকল্পনা নিয়েছে তারা। 1820 সালে রাজা চতুর্থ জর্জকে বাকিংহাম প্যালেসের কাছেই কালর্টন হাউসে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি অন্তর্বর্তী যুবরাজ হিসেবেই সেখানে থাকতেন। এছাড়াও উদারপন্থী প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোনও এখানে বসবাস করেছেন। রাজপরিবারের তেকে কেনার পর হিন্দুজারা বাড়িটিকে গ্রেড ওয়ানে পরিবর্তনের জন্য স্থাপত্যবিদ, ঠিকাদার এবং পরিকল্পনাবিদদের একটি দল তৈরি করেছেন। এই বাড়িটিতে হিন্দুজারা একটি মন্দিরও তৈরি করবে। ভগবান কৃষ্ণের নামে এটি উৎসর্গ করা হবে। হিন্দুজার ভায়েরা এখানে পুজো দেবেন।
ব্রিটেনের রানির সম্পত্তি কিনে বাড়ি বানাচ্ছে হিন্দুজারা
ম্যাজিস্ট্রেট

আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ্কে কীভাবে দেখা যায়?
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন
তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ
বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।