পুঁজির চাকায় পিষ্ট শ্রমিক
মরে কাতারে কাতার
দূর্ঘটনা নয়-
এ যে লুটেরাপুঁজির সিস্টেম লস ।
মালিকের বাড়ে মেদ
বখরায় আমোদিত সমাজপতি
চাপড়ায় পিঠ -
হাকিম সাহেব করে কি আর!
বেশী কি দূরে !
মরতে মরতেই জেগে উঠে গরীবগুর্বো
আর নয় মেনে নেওয়া, মানিয়ে নেওয়া
গোল্লায় যাক তাবিজ, পানিপড়া, ওয়াজ-নসিহত
দ্রোহের আগুনেই পোড়াবে তারা বদনসীব ।
পালাবে কোথায় মালিক--হাকিম -সমাজপতি অক্ষশক্তি ?
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



