somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি খরচে হজে গমণের নিয়ম বন্ধ করা হোক।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি খরচে মুসলামনদেরকে হজে পাঠানো আর ভারতের সুপ্রিমকোর্ট কর্তৃক হিন্দুদের উপসনালয় তৈরির জন্য কমিটি গঠনের সময় বেঁধে দেওয়ার আদেশের মধ্যে কোন পার্থক্য দেখি না। আমাদের স্বদেশীয় মুসলমানদের অনেকেই বাবরি মসজিদ নিয়ে প্রকাশিত ভারতীয় সুপ্রিমকোর্টের রায় মেনে নিতে পারছেন না। হ্যা, বিশ্বের বাজারে এটা একটা হট আলোচনার বিষয় বটে, যদিও বর্তমানে তা অনেকটা শীতল প্রায়। আমি এখানে পূর্ণ রায় নিয়ে কথা বলছি না, বিশেষত আমি রায়ের শেষাংশ তথা সরকারি খরচে মসজিদ ও মন্দির তৈরির বিষয়ে কথা বলছি।

কিছুদিন পূর্বে আমাদের মাননীয় ধর্মমন্ত্রীর কথাকে সামনে রেখে অনেক ইমানদারদের দেখেছি নিজেদের ইমান টিকিয়ে রাখতে খুবই তিক্ত বচন প্রসব করেছেন। অথচ এরাই কিন্তু আবার ভারতীয় সুপ্রিমকোর্টের রায়ের সাথে পুরোপুরি বিপরীত মুখি। বাবরি মসজিদের রায় ঘোষিত হয়েছে ঐতিহাসিক পুরাকীর্তির উপর নির্ভর করে। যেখানে দেখা যাচ্ছে রায়টি মুসলমানদের বিরুদ্ধে গেছে। যদিও রায়টির উপর উগ্রবাদীত্বের ছাপ দৃশ্যমান। তারপরও ইহা আমাদের দেশের মুসলমানদের আশানুরূপই ঘটেছে। কারণ আমাদের স্বদেশীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যদি ভারতের হিন্দুদের জায়গায় থাকতেন, তবে তারা একই দাবী করতেন যেরকমটা ইতিপূর্বে ভারতীয় হিন্দু ধর্মান্ধরা করে এসেছেন। এর প্রমাণ পাওয়া যায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যাককে সরকারি খরচে হজে গমনের প্রথায়।

বাংলাদেশ সরকার যদি তাদের সংখ্যাগরিষ্ঠদের দাবি অনুযায়ী কিংবা সংখ্যাগরিষ্ঠদের অগ্রাধিকার দিতে গিয়ে নির্দিষ্ট সংখ্যাক মুসলমানদের হজে পাঠাতে পারে, তবে ভারত সরকার কেন তাদের সংখ্যাগরিষ্ঠের দাবী রাখবে না; তা যতই অযৌক্তিক হোক। সর্বদিক বিবেচনায় বাংলাদেশ সরকার কর্তৃক সংখ্যাগরিষ্ঠদের দাবী অনুযায়ী কিংবা সংখ্যাগরিষ্ঠদের অগ্রাধিকার দিতে গিয়ে নির্দিষ্ট সংখ্যাক মুসলমানের হজে পাঠানো আর ভারতের সুপ্রিমকোর্ট কর্তৃক তাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দাবি অনুযায়ী উপসনালয় তৈরির জন্য বাবরি মসজিদের ভূমি দখল করত উপসনালয় তৈরির জন্য কমিটি গঠনের সময় বেঁধে দেওয়ার আদেশের মধ্যে কোন পার্থক্য নেই। সো, আপনি যদি দাবী করেন ভারতের হাইকোর্টের রায় সঠিক নয়, তবে একই সাথে আপনাকে প্রতিবাদ করতে হবে সরকারি খরচে হজে পাঠানোর প্রথার বিরুদ্ধে। সরকারি খরচে মসজিদ মন্দির তৈরির বিরুদ্ধে ।


ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×