somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: মানুষের জন্ম নামক একটি কবিতা

১৫ ই মে, ২০১১ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতাটা যখন প্রথম আরিককে শুনাতে গেলাম, কিছুদূর শুনে সে খাতাটা আমার হাত থেকে নিয়ে সেটা কামড়াবার দিকে মনোযোগ দিলো, সেই যাত্রায় তার হাত থেকে খাতা বাচানো গেলেও পরে এক সময় তার পাশে আবিষ্কার করলাম সেই খাতা সিক্ত এবং অ্যামনিয়ার গন্ধ বিশিষ্ট, পাশে সে গম্ভীর সিরিয়াস সমালোচকের মত বসে । X((
আমার পাচ মাস বয়সের সেই ক্ষুদ্র সমালোচক এখন আগের চাইতে কিছুটা বড় হয়েছে, আগামীকাল তার বয়স পাচ বছর পূর্ণ হবে।
এই কিছুদিন আগেও তার প্রিয় কার্টুন ছিলো হনুমান, হিন্দিতে পোগো চ্যানেলে দেয়, তাকে যদি জিজ্ঞাসা করা হতো, বুড়া তুমি বড় হয়ে কি হতে চাও, সে বেশ দৃঢ়তার সাথে জবাব দিতো, “আমি হনুমান হতে চাই”। X(
আমি বাসায় গেলে তার প্রিয় কাজ হল আমার মোবাইল থেকে বাসার অন্যান্য মেম্বারকে, যারা তখন হয়তো অন্য রুমে আছে, ফোন করা। সেদিন সে বললো, আমি নিজের সাথে কথা বলতে চাই, অত্যন্ত দার্শনিক টাইপের ইচ্ছা সন্দেহ নাই, কিন্তু নিজের সাথে কথা বলার জন্য এখন পর্যন্ত কোন দার্শনিক দুই কানে দুইটা মোবাইল ধরে , একটা থেকে অন্যটাতে কল করে এবং সেই কল রিসিভ করে, ত্বারস্বরে চিৎকার করেছেন বলে আমার জানা নাই।:)
সে খুবই শ্রেণী বৈষম্যে বিশ্বাসী, সে বাসার মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছে, একদলকে সে বাইরে যাওয়ার আগে চুমু খেয়ে দেয়, আমি এই দলে, আরেক দলের সাথে হ্যান্ডশেক করে, আরেক দল বাইরে যাওয়ার সময় খালি কি কি আনতে হবে সেইটা মনে করায় দেয়, এদেরকে খালি টা টা দেয়া হয়।:D
সে আমার জীবনে খুব স্পেশাল একটা মানুষ কারণ আক্ষরিক অর্থেই তাকে আমি এক্কেবারে ন্যাদা ন্যাদা বাচ্চা থেকে হাড় জ্বালাতন করা দুষ্টুর শিরোমনি হয়ে উঠতে দেখেছি, দাড়ানো এবং হাটার মতো সহজ কাজগুলো কষ্ট করে শিখতে দেখেছি, তার খামচি খেয়েছি এবং আদরে সিক্ত হয়েছি ।
আমি যখন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি বলি না সে যেন অনেক বিখ্যাত হয়, বড় লোক হয়, জ্ঞানী হয়, আমি বলি, সে যেন খুব সাদামাটা কিন্তু ভালো একটা মানুষ হয়, সে যেন জীবনে খুব সুখী হয়, কিন্তু তার সুখ যেন অন্যকারো দু:খের কারণ না হয়, খুব অল্প কিছু মানুষ, যারা এই মানব জীবনটার মেইন টিউনটাকে ধরতে পারে, জীবনটাকে উপলব্ধি করতে পারে, সে যেন, তাদের একজন হয়।
সময় খুব দ্রুত কেটে যাচ্ছে, আমি খুব আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি, সেদিন হয়তো চলেই আসলো বলে, আরিক বউ নিয়ে এসে বলবে, ইনি হচ্ছেন আমার মামা, কই সালাম কর, আরিকের বউ মিষ্টি হেসে আমাকে সালাম করবে, আর আমি আমার পাকা চুল ভর্তি মাথায় আঙুল চালিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলবো, বেচে থাক মা, সুখী হও।/:)
............................................................................




এবার যেই কবিতা নিয়ে এতো কথা সেই কবিতাটা, এটা আরিককে নিয়ে লেখা আজকে থেকে প্রায় পাচ বছর আগে।:P


মানুষের জন্ম
আবার জন্মালো এক মানব শিশু,
আর পৃথিবী দেখলো সেই পুরনো ‘আদম’ ,
স্বর্গের উদ্যান থেকে বহিস্কৃত- পৃথিবীর বিষন্ন উদ্যানে।

তাকালো সে দুই চোখ মেলে...

যে আকাশ, যে সূর্য, যে জো্ৎস্না
দেখে দেখে আমাদের ক্লান্ত হল চোখ,
তাই দেখে বিস্ময়ে, আনন্দে স্তব্ধ হল সে।

যে ঈশ্বর মানেই প্রার্থনার দায়ভার আমাদের মাথায়,
আর অপরাধবোধ শুধু,
সেই ঈশ্বরের জ্যোতির্ময় অস্তিত্বের সান্নিধ্যের অভাবে সে কাঁদলো,
বাতাসকে ছুঁয়ে ছুঁয়ে কাঁপলো তার হাত।

আর, তাকে দেখে,
তার গা থেকে শুঁকে নিয়ে গন্ধ,
ঈশ্বর আর স্বর্গের ধূলো মাখা উদ্যানের,
আমরাও স্বপ্ন দেখলাম নতুন ভোরের,
ভুলে গিয়ে জীবনের সব গুলো কষ্টের রাত।

এবং অবশ্যই শেষ করার আগে-- “হ্যাপী বার্থডে টু মাই আকিন বুড়া, আমি জানি যে তুমি খালি আমারই আকিন হও, অন্য কারো আকিন হও না।“


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×