somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্ঠ রোগীকেও গৃহাভ্যন্তরে রেখেই চিকিৎসা দেয়া সম্ভব, মস্তিষ্ক বিকৃতদের নয়।

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মন্ত্রীসভা গঠনে চমক দেখাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এমনই চমক দেখালেন যে লালন সাইকে ফিরে আসতে হয় বার বার। (‘এ সব দেখি কানার হাঁট বাজার’) তবে সাই জি বেঁচে থাকলে হয়ত লিখতেন এ সব দেখি অসুস্থ মন্ত্রীসভা। এক মন্ত্রী কয় চার হাজার কোটি, কোন টাকাই না। আরেকজন কয় কলাপ্সিবল ধরে ধাক্কাধাক্কিতে ৯ তলা বিল্ডিং ধ্বসে পড়েছে। এত বড় দুর্যোগেও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর টিকিটি দেখা যাচ্ছে না চতুর্থ দিনে এসেও। যদিও আমরা জানি তিনি চন্দ্রাভিযানে যাননি। ঘটনার তিনদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীর মনে হল দুর্গতদের উদ্ধার অভিযান এবং দায়ীদের ধরতে বিশেষ অভিযান একইসাথে পরিচালনা করা সম্ভব।
আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি তার দল দ্বারা পরিচালিত সরকারের এ অবস্থাকে কি মেনে নিতে পারতেন? বঙ্গবন্ধু কি এমন দেশ চেয়েছিলেন? তার ত্যাগ তার সারা জীবনের চেষ্টার ফসল বাংলাদেশ, আজ তারই উত্তরসূরির হাতে শাসিত। অথচ তার প্রিয় দেশবাসী নেতাদের ইচ্ছাপূরণের হাতিয়ারে পরিণত হয়েছে। নিয়তির এ এক নিষ্ঠুর খেলা।

এ দেশে দায়িত্বশীল সরকার আছে কি করে বুঝবেন? যখন উদ্ধারকারী সাধারণ মানুষ চেঁচিয়ে মরছে একটি টর্চ লাইটের জন্য, যখন একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের জন্য হাঁ পিত্যেশ করে মরছে স্বেচ্ছাসেবকরা। সোশ্যাল মিডিয়াগুলোতে যখন তারা সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছে এই বলে যে, মাত্র ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে দয়া করে কিনে পাঠিয়ে দিন। তখন আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে খুঁজে ফিরি। জানতে চাইছি সাভার থেকে দিনাজপুরের দূরত্ব কত?
রানা প্লাজা নিয়ে কোনা আশঙ্কা নাই এমন আশ্বাস দেয়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারকেই যখন নেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে তখন অসুস্থ মন্ত্রণালয়ের যথার্থতাই প্রমাণিত হয়।

অনেকেই বলেন আওয়ামীলীগ যখন জেতে তখন একা জেতে। আর যখন হারে তখন সবাইকে নিয়েই হারে। এর থেকে বড় সত্য আর কিই-বা আছে? বিএনপি’র চরম দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে মানুষ বেছে নিলো আওয়ামীলীগ। তারা উপহার দিল অসুস্থ মন্ত্রীসভা। যে মন্ত্রীসভার কাছে পুঁজি বাজারের অর্থ কেলেঙ্কারি রোধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হল নোবেল জয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে নিয়ে টানা হেঁচড়া করা। যারা আড়াই লক্ষ স্বল্প পুঁজির পুজিবাজারের ব্যবসায়ীকে করল সর্বস্বান্ত। সোনালী ব্যাংকের কোমরই বোধ হয় ভেঙে গেল এবার! দেখার নেই কেউ।
বছরের পর বছর ঘুরে ক্লান্ত প্রাণ মন্ত্রী মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির পক্ষে জনমত গঠন তো দুরের কথা সঠিক তথ্যটিও বিদেশি বন্ধুদের কানে পৌছাতে অব্ধি ব্যর্থ।

দেশে নারকীয় হত্যাযজ্ঞ হয়ে যায় তিন দিন পরে ঘুম ভাঙে ভালমানুষ(!) মন্ত্রী মহোদয়ের।
হাসান-হোসেন করতে করতে পদ্মায় সলিল সমাধি ঘটতে যাচ্ছে নৌকারই তবু তাদের বাঁচাতে প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখেন তারা।
ঘরে তালা মেরে বেড়াতে যাওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী এখন ফোনালাপে ব্যস্ত।
আমি এখানে মন্ত্রীদের দেয়া বানী চিরন্তনী’র ফিরিস্তি দিতে বসি নি। মাননীয়দের মানসিকতার উদাহরণ দিচ্ছি মাত্র। আমি সেই মন্ত্রীসভার কথা বলছি; যারা তাদের একগুঁয়েমি আর ভুলকে জায়েজ করতে অনবরত ভুল করতে থাকেন। যা একসময় আর ভুল নয়, অমার্জনীয় অপরাধে রূপ নেয়।

আমি সেই মন্ত্রীসভার কথা বলছি; যারা তাদের সব সাফল্যকে নিজেরাই ম্লান করে দেয়ার পণ করে বসে থাকে। যাদের শত্রুর দরকার হয় না, নিজেরাই বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হন। আর বলতে চেষ্টা করছি কতটা অসহায় আজকের এই জনগোষ্ঠী। জেনে শুনে বিষ পান ছাড়া এ জাতীর গত্যন্তর নেই।

সতিনের চুলোচুলিতে গৃহস্বামী ঘরছাড়া হয়ে বাঁচে। পোষ্যরা যায় কোথায়? মানুষের যখন বিকল্প থাকে না তখন খড়কুটো আকরেই বাচার চেষ্টা করে। আমাদের যে তিরোহিত হতে চলেছে তাও। জি হুজুর মার্কা মন্ত্রীসভা বানাতে চাইলে অসুস্থ – মেরুদণ্ডহীনরাই জোটে। সুস্থতা-যোগ্যতা বিচারের সুযোগ কোথায়? সুস্থরা কাহাতকই বা মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকতে চায়। তাই তারা প্রতিবাদী হয়। ফলাফল? বানী চিরন্তন- ক্ষমা করে দিলাম মনে থাকবে। কে যে সুস্থ কে অসুস্থ আজ তাও বোঝা দায়। তবে এটা বুঝতে পারছি কুষ্ঠ রোগীকেও গৃহাভ্যন্তরে রেখেই চিকিৎসা দেয়া হয়, মস্তিষ্ক বিকৃতদের নয়। তারা বুঝে না বুঝেই যে কোন সময় হন্তারক হয়ে উঠতে পারেন। আর তাই আত্নরক্ষার্থেই তাদের স্বজনরা বাধ্য হন বিশেষ স্থানে রেখে আসতে এবং যারা মানবিক গুণসম্পন্ন তারা তাদের চিকিৎসাও করান।

[email protected]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×