ঋতুতে বৈশাখের আগমনে হৃদয় খুশিতে মাতছেনা, ব্যাক্তি জীবনেও বৈশাখের কালো ছায়া হানা দেওয়ায়।
ঋতুতে যা পোষ মাস, ব্যাক্তি জীবনে আজ তা সর্বনাশ !
হে দুঃসময় ! তুমি চলে যাও, দূরে অন্য কোথাও।
আমি কখনো তোমার ভালো প্রতিপক্ক ছিলাম না।
সব দেখাতেই প্রথম বলেই তোমাকে আমি উইকেট বিলিয়েছি।
আমাকে হারিয়ে তোমার উল্লাসে বিজয়ের ধ্বনি মানাবেনা।
তোমার ধ্বনি উদ্ভট শুনাবে বিজয়ের উল্লাসে।
তোমার দৈন্যতায় প্রকাশ পাবে মাত্র।।
হে ঋতুর বৈশাখ ! আমাকে গ্রাস করো, জড়িয়ে নাও আলিঙ্গনে
তার রক্তচক্ষুর ক্ষণ ক্ষণ চাহনিতে আমার ভিতরেই আমি শুধু ক্ষীণ হচ্ছি।
হে ঋতুর বৈশাখ ! আমাকে গ্রাস করো, জড়িয়ে নাও আলিঙ্গনে
এবার কিছুটা স্বস্তির বাতায়নে মনটাকে স্নিগ্ধ করো...
এবার আমি কিছুটা প্রশান্তি চাই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


