আবার সেই বাসের গল্প। কর্মস্হলে বা শিক্ষালয়ে যেতে প্রতিদিনই বাসে চড়তে হয়। এক-দেড় ঘন্টার সেই ভ্রমনে কত বিচিত্র দৃশ্যই না দেখতে পাই! কিছু মজার, কিছু বেদনার, কিছু ভয়ংকর, আর কিছু আবেগের।
একদিন বাসে উঠতেই চালক সাদর-সম্ভাষণ জানাল। অবাক হবার মতো কিছুই না।এখানে প্রায় সব চালক ই তাই করে। আসল মজা শুরু হলো সীটে বসার পরে। চালক সাহেব ধারাভাষণ দেয়া শুরু করেছে। তিনি একে একে বর্ননা করে যাচ্ছে বাইরের আবহাওয়া (বাইরে বৃষ্টি হচ্ছিল), বাসের গন্তব্যস্হল, প্রতিটা রাস্তার নাম, পরবর্তী বাসষ্টপের নাম। নেমে যাওয়া যাত্রীদের উইস করতে তিনি ভুল করছিলেন না। আমি খুব মজা পাচ্ছিলাম। বাসের সবাই ব্যাপারটা এনজয় করছিল। অনেকেই হাসি চাপাতে পারছিলোনা।
এখন যে ঘটনাটা বলবো সেটা একটু অন্যরকম। আমি সাধারনত বাসের পেছনের সিটে বসি। সেদিনও তাই করেছি। একটা ষ্টপে বাস থেমেছে। কিছু যাত্রী ওঠানামা করলো। শেষে উঠলো এক মধ্য ব্য়ষের মহিলা। তার ছোট ছোট তিনটি ছেলে তার আগেই বাস উঠে পরেছে। মা বাসে উঠে দু্ই ছেলেকে সামনের সীটে দেখতে পেল। আর একজন কই! মা পুরো বাসে চোখ বুলিয়ে নিল। ছেলে নেই। মায়ের চোখ খুজতে লাগলো ছেলেকে। এক যাত্রী ইসারা করে দেখিয়ে দিল। ছেলে অভিমান করে বসে আছে বাসের সিড়িতে। মা কাছে গিয়ে ছেলেকে আদর করে মান ভাংগাবার চেষ্টা করলো। ছেলেও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরলো। যত অভিমান মায়ের কাছে। দৃশ্যটা মনে ধরে গেল।
সব রাগ-অভিমান মায়ের সাথেই করা যায়। আবার মা কাছে এসে আদর করলেই সব ভুলে যাওয়া যায়।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।