somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর মুখেও ভ্রাতৃত্ব... সোনালী দিনের ডায়েরী থেকে

২৬ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়ারমুক যুদ্ধের ময়দান।
বিশাল এ ময়দানের এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনাদল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী।
উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। রোমক বাহিনী হঠাৎ মুসলমানদের উপর আক্রমণ করে বসল।
মুসলিম সেনাপতি হযরত সালামা। তিনি অত্যন্ত সাহসের সাথে রোমানদের তীব্র হামলা মোকাবিলা করলেন। কিন্তু শত্রুর তীরের অবিরাম আঘাতে তার গোটা দেহ হল জর্জরিত। তিনি ঘোড়ার পিঠ হতে মাটিতে গড়িয়ে পড়লেন। সালামার ঘোড়া যুদ্ধের ময়দানে ছুটাছুটি করছে দেখে দূর হতে ছুটে এলেন হুজাইফা। সালামাকে না দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন।
সালামার সন্ধানে এদিক-সেদিক ছুটছেন হুজাইফা। অনেক খোঁজাখুঁজির পর সালামার সন্ধান পাওয়া গেল। অবিরাম রক্তক্ষরণে সালামার দেহ প্রায় শীতল হয়ে পড়েছে। মৃতপ্রায় সালামার কণ্ঠও ক্ষীণ হয়ে এসেছে। তার শক্তিহীন দেহ হতে প্রাণ যেন বেরিয়ে যাবার উপক্রম হল। তারপরও খুব কষ্টে দু’ঠোট ফাঁক করে মুসলিম সৈন্যদের খোঁজ নেয়ার চেষ্টা করলেন তিনি।
হুজাইফা জবাব দিলেন, আপনি শান্ত হউন।
আমাদের সেনারা রোমান আক্রমণ প্রতিহত করেছে। এবার প্রতিশোধ নেবার পালা।
একথা শুনে সালামার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এক অলৌকিক শক্তির জোরে হঠাৎ করে তিনি মাথা তুলে বসলেন। গায়ের শেষ শক্তিটুকু জড়ো করে সৈন্যদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন,
বন্ধুরা! অগ্রসর হও, সামনে এগিয়ে যাও।
সালামা আরো কিছু যেন বলতে চাইলেন। কিন্তু পারলেন না। কণ্ঠ তার থেমে গেল।
মুহূর্তেই তার শক্তিহীন দেহ গড়িয়ে পড়ল রক্তভেজা ইয়ারমুক ময়দানে।
সালামার অস্পষ্ট কণ্ঠে তার মুখ থেকে শুধু একটি শব্দ বেরুলো, ‘পানি।’
হুজাইফা তড়িঘড়ি খানিকটা পানি সংগ্রহ করে আনলেন। সালামা পানি পান করতে যাচ্ছিলেন।
এমন সময় দূর হতে ‘পানি’ ‘পানি’ শব্দ তার কানে ভেসে এল।
আহত সৈনিক হিশামের কণ্ঠ থেকে বেরিয়ে আসছিল সেই শব্দ।
এই শব্দ শুনে সালামা আর পানি পান করতে পারলেন না। তিনি হুজাইফাকে ইশারা করে কাছে ডাকলেন এবং হাতের পানি হিশামকে দিয়ে দিতে বললেন।
হুজাইফা পানি নিয়ে অমনি দৌড়ে গেলেন হিশামের কাছে। তার মুখে পানি দিতে প্রস্তুতি নিলেন। এমন সময় অন্য আর একজনের কণ্ঠ ভেসে এল। তিনিও বলছেন, পানি-পানি।
হিশামের কানে এই শব্দ আসতেই তিনি হুজাইফাকে সেই পানি ফিরিয়ে দিলেন।
হুজাইফা বললেন, ওখানে দেখ। পানিটুকুন ঐ ভাইকে দিয়ে দাও।
হুজাইফা পানি নিয়ে ঐ ব্যক্তির নিকট যেতে না যেতেই সৈনিকটি শাহাদাত বরণ করল। তার মন ভরাক্রান্ত হল। তাই হুজাইফা পানি নিয়ে হিশামের নিকট ফিরে এলেন। কিন্তু হায়!
ততক্ষণে দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনিও।
তারপর তিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেলেন সেনাপতি সালামার নিকট।
কিন্তু তিনিও ততক্ষণে এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন।
সামান্য পানির পাত্রটি এখন হুজাইফার হাতে।
এতটুকুন পানি। অথচ তা পান করার মত এখন আর কেউ বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেক জনের পানির পিপাসা মেটাবার জন্য এতই পাগলপারা ছিল যে, অবশেষে কেউ আর সে পানি পান করতে পারল না। সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত। অসামান্য ভ্রাতৃত্ব ও প্রচণ্ড মমত্ববোধের কারণে সবাই একে অপরের জন্য পানি ফিরিয়ে দিয়েছে।
কি অপূর্ব এ ভ্রাতৃত্ব!
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×