এলো মেলো মন ভাবে শুধু তোমায় মন....মোবাইলে দিনার কল, রিসিভ করতেই অপর প্রান্তে দিনা মিষ্টি কন্ঠে ভেসে এলো কানে.....তুমি কী এখনো ঘুমাচ্ছো?
না, এই তো বিছানায় শুয়ে আকাশ পানে তোমায় ভাবছি....
ও তাই....
জ্বি হাহা....হৃদয়ের রাজকণ্যা
তাই নাকি.....
বিশ্বাস হয় না.....
না, হয় না....
আকাশ...পহেলা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করবো। তাড়াতাড়ি আসো...মার্কেটে যেতে হবে।
দিনা, অপেক্ষা করতে পারে না। তাড়াতাড়ি বিছানা ছেড়ে দে ছুট.....
দিনা সাথে মার্কেটে যাওয়া মানে আমি শেষ। মেয়েরা যে এতো মার্কেটে ঘুড়তে পারে.........
তবে আমার দিনার সাথে ঘুরতে মহা আনন্দ পাই। পহেলা বৈশাখের জন্য দিনাকে আমি সাদা-লাল রংয়ের জামদানি কাপড় গিফট করলাম। আর হাতের লাল চুড়ি, মাটির গহণা আর লাল টিপ। যদিও আমি টিপ পছন্দ করি না। তুবও দিলাম। দিনার জন্য কিছুই না করতে পাড়ি না।
দিনা, আমার জন্য ওর জামদানির সাথে মিলিয়ে কিনে নিলো একটি ফতুয়া। পহেলা বৈশাখে আমরা ঘুরবো সারাদিন...দু'জন হয়ে যাবে শুধুই দু'জনার। আমরা হারিয়ে যাবে ভালোবাসার উত্তাল সমুদ্রে ...... দিশাহীন পাল তুলা নৌকায়.....আসুক না ঝড় অথবা কালবৈশাখী। মরবো দু'জন ভালোবাসার মাতাল সূধা পানে। এলোমেলো বাতাসে দিনার চুল আছড়ে খাবে আমার গায়। দু'নয়নে অপলক তাকিয়ে থাকবো হাতে হাত রেখে। দিনার মেহেদী রাঙ্গা হাত ছুঁতে ব্যাকুল থাকবে আমার মন। দিনা.....ভালোবাসায় আবেশে জড়াবে আমায় আর আমি গাইবে ভালোবাসার গান।
দিনা, পহেলা বৈশাখে খুব ভোরে আমায় ঘুম থেকে উঠাবে...প্রতিদিনই ওর কন্ঠ শুনো আমার ঘুম ভাঙ্গে। পহেলা বৈশাখে ও তাই করলো। আমি ঘুম থেকে ওঠে তৈরী হয়ে গাড়ি নিয়ে রওনা হলাম। দিনা একা হয়তো দাড়িঁয়ে থাকবে তাই তাড়াহুড়া শুরু করে দিলাম। গাড়ি থেকে দিনাকে স্পষ্টই দেখা যাচ্ছে, দিনা রাস্তার ওপাশে দাড়িয়ে। আমি বিপরীত লেনে গাড়ি থামালাম। দিনা চলো এসো.....আওয়াজ দিলাম।
দিনাকে সাদা-লাল জামদানি শাড়িতে দারুন মানিয়েছে......অপূর্ব.....এতো সুন্দর! কপালো লাল টিপ, হাতে আমার দেয়া লাল চুড়ি........চুলের খোপায় লাল টকটকে গোলাপ.....গলায় লাল রংয়ের পাথরের মালা। ঠোটে হাসির ঝিলিক। ওর সৌন্দর্যে আমি আজ পাগল হয়ে যাবে।........
দিনা............................................................................................
বিছানা থেকে পড়ে গেলাম, ঘুম ভেঙ্গে গেলো। সারা শরীর ঘামে ভিজে গেছে। বাহিরে ধমকা বাতাস বইছে.....বৃষ্টিতে মেঝে ভিজে গেছে। রাতে জানালাটা বন্ধ করা হয়নি। ভয়াবহ দুঃস্বপ্নে আতঁকে ওঠে বড্ড তৃজ্ঞা পেয়েছে। রাস্তা পারাপার হতে গিয়ে দিনা গাড়ি চাপা পড়ে...কী ভয়াবহ দুঃস্বপ্ন। স্বাভাবিক হবার চেষ্টা করি অস্বাভাবিক এই আমি।
প্রিয় দিনা, আজ তুমি নেই। আসছে পহেলা বৈশাখ.......
এবারও তুমিহীন কাটবে বৈশাখ। আমাদের ভালোবাসার তরী আর ছুটবে না ভালোবাসার জোয়ারে উত্তাল সমুদ্রের মাঝে। তোমাকে না দেখার পর্বে ঘোগ হবে আরো একটি নতুন বছর। নববর্ষে পড়া হবে না তোমার দেয়া কোনো ফতুয়া। আইসক্রীম খাওয়ার ধুম পড়বে না আর।
দিনা...............ভালো থেকো, অনেক.....অনেক। মনে রেখো না আমায়...আমার ভালোবাসা।
রাজ্যের সব সুখ ভিড় করুক তোমার নিকটে আর দুঃখ-দুঃস্বপ্ন-যন্ত্রণার জ্বালাময়ী আগ্নেয়গিরি অনন্তকাল জেগে থাকুক আমার ভালোবাসাহীন হৃদয় গহীনে।
..................................নীরবে হায়..এ মন যে হারিয়ে যায়
..................................জানি না সে কোন স্বপ্নের সীমায়
..................................এলো মেলো মন ভাবে শুধু তোমায় আজ
আলোচিত ব্লগ
=দিনের বুকে ফুটে আছে রমজান ফুল=

রবের রহমত ভরা দিনগুলো এই;
যেন শুভ্র ফুলের মত, পবিত্র সুন্দর মনোহর,
দিন যেন রহমতের বৃক্ষ
তার ডাল ছুঁয়ে ফুটে আছে রমজান ফুল
কী সুখ ছোঁয়া এই প্রহর।
বান্দার কল্যাণের জন্য আমার রব
বসিয়েছেন ধরায়... ...বাকিটুকু পড়ুন
কেন আমি ইরানের বিরুদ্ধে

আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন
নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন
ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।
সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন
দেশের ভেতরে আরেক দেশ: জঙ্গল সলিমপুরের অন্ধকার বাস্তবতা
বাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।