somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চির বিদায় নিয়ে চলে গেলেন ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদ আলী

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চির বিদায় নিয়ে চলে গেলেন ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদ আলী ।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর ।তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন।শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আহমেদ আলী মারা যান।
অ্যাডভোকেট আহমেদ আলীর মেয়ে আইরিন আহমেদ গণ মাধ্যমকে জানান, অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়া গ্রামে তাদের বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে।অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে এমএলএ নির্বাচিত হন।

আহমেদ আলী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে শেখ মুজিবুর রহমান উল্লেখ করেছেন দেশের পূর্ব- দক্ষিণাঞ্চলে গেলে তিনি আহেমদের বাসায় বিশ্রাম নিতেন। বঙ্গবন্ধু সেখানে আইনজীবী ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী অতিন্দ্রমোহন রায়ের সাথে গল্প করে সময় কাটাতেন।সে থেকেই আহমেদ আলীর পারিবারিক বাসস্থান কুমিল্লা অঞ্চলের প্রাচীন রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। বৃত্তহত্তর কুমিল্লাজেলা আওয়ামী লীগের প্রথম প্রশাসক এবং ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে আহমেদ আলী বাংলাদেশের প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ৮ই ডিসেম্বর ১৯৭১ সালে কুমিল্লা জেলা পাকিস্তানি হানাদারমুক্ত তিনি প্রথম মুক্তির বিজয়ী পতাকা উত্তোলন করেন। কুমিল্লা জেলার বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও ঢাকা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন আহমেদ আলী।

তার প্রকাশিত বই
আহমেদ বাংলাদেশের রাজনীতির ওপর বই রচনা করেছেন- উল্লেখযোগ্যগুলো হলো-
(*)আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিকথা
(*)সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও সাধনা
(*)স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের রাজনীতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্ব’
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×