somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৬ বছরেও মেলেনি শহীদের স্বীকৃতি

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিরপুর মুক্ত দিবস আজ। ‘৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হলেও সেই বিজয়ের ৪৬ দিন পর রক্তক্ষয়ী যুদ্ধে ‘৭২ সালের এই দিনে মুক্ত হয় রাজধানীর উপকণ্ঠ মিরপুর। মুক্তিযুদ্ধের এই শেষ রণাঙ্গনে শহীদ হন শতাধিক। তবে ৩৬ বছরে এই শহীদদের কোনো স্বীকৃতি মেলেনি আজও। সরকারি গেজেটে নেই তাদের নাম নেই কোনো স্মারক চিহ্নও। একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও সেই ঢাকারই মিরপুর ১২ নম্বর সেকশনের ৪ বর্গ কিলোমিটার এলাকা তখনো শত্রুমুক্ত হয়নি।‘৭২জানুয়ারি পর্যন্ত অবাঙালি রাজাকার-আলবদর বাহিনীর সমর্থনে এখানে ঘাপটি মেরে ছিলো একদল পাকিস্তানি সৈন্য ।

এ প্রসঙ্গে দেশ টিভির সঙ্গে কথা হয় মিরপুরের রণাঙ্গনের কোম্পানি কমান্ডার (অব) মে.জে.হেলাল মোরশেদের (বীর প্রতীক)। তিনি বলেন,

“মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী তাদের সাহায্য করার জন্য ইস্ট পাকিস্তান সিভিলিং বলে একটি বাহিনী গঠন করেছিল যার সদস্য এসেছিল তৎকালীন বিহারী জনগোষ্ঠীর থেকে নেয়া আর এদের সঙ্গে রাজাকার আল বদর বাহিনীতো ছিলই এলাকাটিকে বলতে গেলে ছোটখাট পাকিস্তানের ঘাঁটি বলেই বলা যেত। এমন কি ওদের বাড়িতে পাকিস্তানের ফ্লাগ উড়ছে।”

সারাদেশ শত্রুমুক্ত হয়ে গেলেও ভারতীয় মিত্র বাহিনী বা ঢাকার মুক্তিযোদ্ধারাও কৌশলগত কারণে আক্রমণ চালায়নি তাদের ওপর।

১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরার পর সিদ্ধান্ত হয় ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সকল মুক্তিযোদ্ধা তার কাছে থাকা অস্ত্র জমা দেবে। এজন্য ওই দিনই মিরপুর মুক্ত করার সিদ্ধান্ত হয়। ৩ প্লাটুন সেনা সদস্যের সহায়তায় অপারেশনে অংশ নেয় পুলিশ বাহিনীর সদস্যরাও। কিছু ঘাপটি মেরে থাকা শত্রুপক্ষের সমরশক্তি সম্পর্কে সঠিক তথ্য না থাকায় যুদ্ধের প্রথম অগ্রাভিযানেই নিহত হন বাঙালি সেনা ও পুলিশের ১২২ জন সদস্য।

মে.জে.হেলাল মোরশেদ এ বিষয়ে বলেন, “ওরা অত্যন্ত তৈরি অবস্থায় ছিল প্রতিটি ঘরে প্রতিটি জানালার ফাঁক দিয়ে ছাদের উপরে অস্ত্র মেশিনগান, লাইট মেশিনগান, হেভি মেশিনগান এবং রাইফেলেরতো শেষ নেই এক্সপ্লোসিভের শেষ নেই। প্রথম যে গুলির ঝাঁক আসলো ৫/১০ মিনিটের মধ্যে শহীদ হয়ে যান ৪২ জন।

পরে ৩১ জানুয়ারি এস ফোর্স ও বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় আত্মসমর্পণে বাধ্য করা হয় পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের । কিন্তু দীর্ঘ ৩৬ বছরেও এই যুদ্ধের স্বীকৃতি মেলে নি। সরকারি খাতায় নেই শহীদদের নাম নেই কোনো স্মারক স্তম্ভ।

মে.জে.হেলাল মোরশেদ বলেন “১৬ তারিখ একটা বিশাল আকার সেটাকে আমাদের মানতেই হবে। তারপরেও আমরা বিচ্ছন্নভাবে যে এলাকাগুলো আমাদের সার্বভৌম দখলে আসেনি তাদেরকেও মুক্তিযুদ্ধের অংশ এবং মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করতে হবে।”

তথ্যসূত্রঃ
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×