চিঠি লিখে বেলুন না উড়িয়ে প্রজন্ম চত্বর সহ সারাদেশে শহীদের আত্মার শান্তি কামনায় সর্ব ধর্ম প্রার্থনার কর্মসূচি গ্রহণের আহ্ববান
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিছু কিছু জিনিসের বয়স বাড়ে। আর বয়স বাড়ার সাথে সাথে আশা করা হয় পরিপক্কতা। সেদিক থেকে ৫ ফেব্রুয়ারিতে গড়ে ওঠা গণজাগরণ আজ পনের দিনের যুবক। যারা এর সমন্বয়ের দ্বায়িত পালন করছেন ঢাকার শাহবাগ চত্বরে তাদের গৃহিত বেশ কটি কর্মসূচি সার্বজনীনতা পেয়েছে। তিন মিনিটের স্তব্ধতা, মোমবাতি প্রজ্জলন, একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন।
এই সব কর্মসূচি সফল হওয়ায় দ্বায়িত বেড়েছে আন্দোলনের সমন্বয়কারীদের। তাই পর্ববর্তী কর্মসূচি যতটা সাবধনতার সাথে নেয়া যায় ততটাই ভালো। আজ এই আন্দোলনে ছেলে মানুষীর আর কোন সুযোগ নেই। শহীদের উদ্দেশে চিঠি লিখে বেলুন উড়িয়ে দেবার কর্মসূচি ছেলে মানুষী নয় কি। আমরা ধর্মভিত্তিক উর্গ জঙ্গীবাদে বিশ্বাসী সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু ধর্মীয় আচরণের বিরুদ্ধে যেন আমাদের অবস্থান-এমন না হয়। তাহলে এই আন্দোলন নিয়ে সংশয় জাগবে। এবং---
চিঠি লিখে বেলুন উড়ানোর কর্মসূচি বাতিল করে প্রজন্ম চত্বর সহ সারাদেশে শহীদের আত্মার শান্তি কামনায় সর্ব ধর্ম প্রার্থনার কর্মসূচি গ্রহণের আহ্ববান জানাই।
বিপ্লব দীর্ঘজীবি হোক...
জয় বাংলা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন