বহু সম্ভাবনার আলো জ্বালিয়ে এদেশে পোল্ট্রি শিল্প বিকাশ লাভ করতে থাকে আশির দশক থেকে। এদেশের বেকার সম্প্রদায় যখন একটি চাকরির জন্য এক দুয়ার থেক অন্য দুয়ারে হন্য হয়ে ঘুরছে তখন এ পোল্ট্রি শিল্প নতুন স্বপ্ন দেখিয়েছে তাদের। বর্তমান দশকে এ খাতটি একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়ে উঠেছিল। প্রান্তিক পর্যায়ের অনেক শিক্ষিত, অর্ধশিক্ষিত তরুণরা এগিয়ে এসেছে এ সম্ভাবনাময় খাতটিকে কাজে লাগিয়ে দেশ, পরিবার তথা নিজের উন্নয়ন করার। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, বার্ড ফ্ল, এভিয়ান ফ্লুর মতো মহামারী দেশের পোল্ট্রি শিল্পকে অনেকটাই বিপর্যস্ত করে গেছে। কিন্তু থেমে থাকেনি এদেশের পরিশ্রমী তরুণরা। বারবার ঘুরে দাঁড়িয়েছে তারা। কিন্তু এবারকার বিপর্যয় মনে হয় পোল্ট্রি শিল্পটিকে ধ্বংস করার জন্যই। মুষ্টিকয়েক হ্যাচারী ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে গোটা খামারীরা। গত ১১ জুলাই প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে উৎপাদন খামারিদের জন্য একদিন বয়সী ব্রয়লার বাচ্চার মূল্য ৩০ টাকা এবং লেয়ার বাচ্চার মূল্য ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে এবং নতুন মূল্য কার্যকর করতে সকল খামারিদের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এই নির্দেশে কোনো হ্যাচারী মালিকই কর্ণপাত করেনি।
ঢাকা থাকার পরও কলেজে পড়ুয়া ভাইটিকে হবিগঞ্জে গ্রামের বাড়িতে সামান্য পুঁজি দিয়ে একটি ব্রয়লার খামার শুরু করেছিলাম। প্রথম চালানে (বাচ্চার দাম ৬৫ টাকা) পুঁজির টাকার ফেরত আসলেও দ্বিতীয় চালানে (বাচ্চার দাম ৭৫ টাকা "সাথে খাবার দাম, ঔষধ, পরিচর্যা, যাতায়াতসহ" বিক্রি ছিল ১১০ টাকা) বড়সর একটা ক্ষতির মাধ্যমে পোল্ট্রি জগতে আমার অবস্থান খুবই দিশেহারাময়।
বর্তমান সময়ে ৮৫-৯০ টাকা প্রতি বাচ্ছা ক্রয় করে খামারীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। কিছুদিন আগে আমি প্রান্তিক পর্যায়ে খামারীদের অবস্থা দেখতে গিয়েছিলাম। তাদের বোবা কান্না আর অসহায়ত্ব আমার মতো একজন নগণ্য মানুষকে বাকরুদ্ধ করেছে। এই খামারীরা সংকট উত্তরণের কোনো উপায়ই খুজে পাচ্ছেন না। কার কাছে আজকের এই বিপর্জয়ের জবাবদীহি চাইবেন।
এভাবেই কি আস্তে আস্তে হারিয়ে যাবে একটি সম্ভবনাময় খাত? সরকার বা কর্তৃপক্ষের কি কিছুই করার নেই এই খাতটিকে টিকিয়ে রাখার?
আলোচিত ব্লগ
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।