somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে নকশাবহির্ভূত ২০ হাজারের বেশি ভবন...

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত পাঁচ হাজারের বেশি ভবন নির্মাণ করা হয়েছে। রাজউকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে একের পর এক নির্মিত হচ্ছে নকশাবহির্ভূত বহুতল ভবন। আর নকশা ছাড়া নির্মিত ভবনের সঠিক কোনো তথ্য নেই রাজউকের কাছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের এক সূত্রের মতে, নকশা ছাড়া ভবনের সংখ্যা প্রায় ১০ হাজার। আর নির্মিত ভবনের পিলার ডেম একটু বাঁকা হয়ে পড়েছে এ রকম আরো ভবন আছে তিন-চার হাজার। এসব মিলিয়ে রাজধানীর প্রায় ২০ হাজার ভবন ও বাড়ি ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরান ঢাকার ভ্যাস্টেট প্রপার্টি ভবনগুলোসহ দুই হাজারের বেশি ভবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে রিয়েল এস্টেট অনেক কোম্পানি অনুমোদনকৃত নকশার বাইরে তিন থেকে পাঁচ তলা পর্যন্ত বাড়িয়ে নির্মাণ করেছে। ট্রপিক্যাল হোমস ও ফ্রেন্ডস বিল্ডার্সসহ আরো অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ রকম অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, ট্রপিক্যাল হোমস এলিফ্যান্ট রোডে নয়তলা ভবনের নকশা অনুমোদন নিয়ে সেখানে ১৪ তলা অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে। ইতিমধ্যে সব ফ্ল্যাট বিক্রিও হয়ে গেছে। একইভাবে টিকাটুলিতে ফ্রেন্ডস বিল্ডার্স লিঃ ১২ তলা ভবনের নকশা অনুমোদন নিয়ে সেখানে ১৮ তলা ভবন নির্মাণ করছে, যার কাজ প্রায় শেষের দিকে। ২২/১ তোপখানা রোডে ছয়তলা ভবনের অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে নয়তলা ভবন। তোপখানা রোডে মেট্টোরাজ হোটেলের নকশা চারতলার, সেখানে নির্মাণ করা হয়েছে সাততলা ভবন। এসব ঘটনা রাজউক জানলেও অবৈধ স্বার্থগত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে, রাজনৈতিক তদবিরেও নকশাবহির্ভূত অনেক ভবন বহাল তবিয়তে রয়েছে। তবে রাজনৈতিক তদবিরের চেয়ে অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নকশাবহির্ভূত ভবন নির্মিত হয়েছে বেশি।

নকশাবহির্ভূত ভবন নির্মাণ বন্ধ এবং অবৈধভাবে নির্মাণ করা ভবন ভেঙে ফেলতে সংশ্লিষ্ট এলাকার লোকজন রাজউকে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মোহাম্মদপুরের আদাবর রিং রোডের মাথায় অবৈধভাবে নির্মিত ভবন ভেঙে ফেলার জন্য প্রতিবেশীরা রাজউকে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। তেজগাঁও থানার ১৮৬/৬ তেজকুনিপাড়া ভবনের মালিক মো. শাহজাহান পাঁচতলা ভবনের নকশা অনুমোদন নিয়ে সেখানে ছাদে আরেকটি ফ্লোর নির্মাণ করেছেন। তা ছাড়া, তার পেছনের প্লটে প্রবেশপথ আটকে দিয়ে মালিক নাজির আহম্মদ মাস্টারের ওয়ারিশদের মাত্র তিন ফুট রাস্তা দিয়ে আট ফুট জমি তাকে লিখে দিতে বাধ্য করেন। এছাড়াও নকশায় তিন ফুট ছেড়ে ভবন নির্মান করার বিধি থাকলেও রাজউকের সে বিধি অমান্য করে নাজির আহম্মদ মাস্টারের জমির ওপর দেয়াল দিয়ে ভবন নির্মান করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজউকের কাছে আবেদন করলেও রাজউক কোনো ব্যবস্থা নেয়নি বলেন জানান ভুক্তভোগী রাশিদা আনোয়ার।

এ প্রসঙ্গে মো. শাহজাহান বলেন, “আমি নিয়মানুযায়ী তিন ফিট জায়গা ছেড়েই ভবন নির্মাণ করেছি। ভবনটির ছয়তলা ফাউন্ডেশন করা হয়েছে।”

মুগদা থানার দক্ষিণ মুগদাপাড়ার ৬/৭ নম্বর বাড়ির এক কোণ ১৯৯৮ সালে মাটির নিচে দেবে গিয়ে একটু হেলে পড়ে। আতঙ্কে ভাড়াটিয়ারা বিষয়টি রাজউককে জানালে সেখানে অথরাইজড অফিসার বাড়ির মালিকের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তাকে এটি পাইলিং করে ঠিক করে নেয়ার পরামর্শ দেন বলে জানান ওই বাড়ির এক ভাড়াটিয়া। কয়েক বছর পর ভবনটি আবার কিছুটা হেলে পড়েছে বলে জানা গেছে। তারপরও রাজউক এই ভবনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। গত বছর স্বামীবাগে একটি চারতলা ভবন হেলে পড়ায় সেটি পরিত্যক্ত হয়ে আছে।

এমন অনেক ভবন এখন মৃত্যুফাঁদে পরিণত হলেও এ বিষয়ে রাজউক প্রতিকারের কোনো উদ্যোগ নিচ্ছে না। ভবনধসে মানুষ মারা যাওয়ার পর রাজউক কয়েক দিন একটু তদারকি করলেও মাস না যেতেই তা আবার শিথিল হয়ে যায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×