আমি কেন জানি পিচ্চি দের সাথে কোনো ভাবেই সহজ হতে পারি না.....হয় ঐ পক্ষ থেকে ভেংচি দেওয়া শুরু হয় না হয় এই পক্ষ থেকে বিরক্ত করা শুরু হয়........ফলাফল ঐ পক্ষের শুরু হয় কান্না কাটি...... আর এই পক্ষের বিব্রত অবস্থা..........
কয়েকটা রিসেন্টলি ঘটা ঘটনা কই........
নাম না জানা চাইনিজ পিচ্চি( আড়াই তিন হবে মনে হয় ).......
ব্লকে যাবার সময় ভলিবল মাঠের পাশে দেখি মা তার মেয়ে কে মাথায় দুই বেনী করে দিচ্ছে.....দেখে মজা লাগায় দাড়ালাম.....পুরা আমি দম দেওয়া পুতুলের মতো মা টাকে হাই বইলা পিচ্চি টারে ভেংচি কাইটা দিলাম.....দেখি পিচ্চিটা মুচকি মুচকি হাসছে.....আমি একটু টাশকি খেয়ে বাই বইলা চলে যাচ্ছি দেখি পিচ্চিটা এক দৌড়ে এসে আমার প্যান্টে নাক ঝেড়ে বেনী দুলাতে দুলাতে দৌড়..........
পিচ্চির নাম ইয়ুগ ( বাংলা করলে যুগ হবে মনে হয় ).....
পিচ্চির বাপ হইতাছে আমাদের লারনিং এন্ড ডেভলপমেন্ট ম্যানেজার.....পিচ্চি তার মায়ের সাথে লাফাতে লাফাতে অফিসে এসেছে.....আরতি ( পিচ্চির মা ) কি যেন কাজে ব্যস্ত......ভাবলাম এইতো সুযোগ পিচ্চিরে কোলে নিয়া চেয়ারে বসাইলাম.....তার পরে একটা চড় দেখায় কইলাম এবার তোরে একটা কইষা চড় দিমু.......পিচ্চি দেখি একটা মধুর হাসি দিল.......তার পর বিদ্যুৎ বেগে আমার হাতটা ধইরা এক কামড়.....কামড় দিয়াই ঝাইড়া দৌড়......
পিচ্চির নাম জানি না.......
পিচ্চিটা দেখি একটা ব্লকের সিড়িতে চুপচাপ বসে আছে.....আমি পিচ্চিটারে কইলাম একা একা কি করতাছ? কয় কমু না.....কইলাম নাম কি? কয় কমু না......তার পরই একটা হাসি......এবার আমি থতমত....কারন ছাড়া হাসি তো ভালো কোনো লক্ষন না.......পরে বুঝলাম ঘটনা কি...... পিচ্চিটা সুবোধ বালকের মতো আমার প্যান্টে হিসু কইরা দিছে........
( ছবিগুলি নেট থেকে নেওয়া.......)
বাচ্চা ভয়ংকর.......কাচ্চা ভয়ংকর.........

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর
আলোচিত ব্লগ
মানুষ পড়ার নিয়মকানুন
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।