somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ী বদলে যায়

২২ শে অক্টোবর, ২০০৬ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ কোন মিটিং সমাবেশ নেই।
দর্শনার্থী নেই।
দফতরের কাজকর্মও স্থগিত করা হয়েছে। তবুও সকাল থেকে তার মনটা খুব ভার হয়ে আছে। আহ্! পাঁচ বছর কেটে গেলো! মনে হলো এই তো সেদিনের ঘটনা। সবাই মিলে কি হৈ হুল্লোড় করে এ বাড়ীতে উঠেছিল। আজ বাড়ীটা ছেড়ে দিতে হবে। বিশাল লন, খোলা বারান্দা, চাকর-বাকর-খানসামায় সয়লাব। চা-য়ের কেটলী চুলা থেকে নামতো মাঝরাতে। কত লোক এর আসা যাওয়া! কতো দেন-দরবার, শলা পরামর্শ, কতো স্মৃতি! এরকম লোকে গমগম এই বাড়ীটা আজ থেকে বেশ কয়েক মাস খাঁ খাঁ করবে। আগামীতে কে আসবে জানে না কেউ।

...বিপরীতে নতুন ভাড়া নেয়া গুলশানের তিন হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের কথা ভাবলে ভীষণ অস্বস্তি লাগে। কেমন যেন দমবন্ধ গুমোট ম্যাচবক্স বাসা। এরকম খোলা হাওয়া কই? এরপরও এ বাড়ী ছেড়ে ম্যাচবক্স জীবনে যেতে হবে! রোজাদারের দোয়া সবার আগে কবুল হয়। তাইতো এবার প্রতিদিন ইফতার সামনে নিয়ে চোখ বুঁজে বারবার বলেছেন - হে পরওয়ারদেগার, হে সর্বশক্তিমান, তুমি দয়ার সাগর। তুমি যাকে ইচ্ছা তাকে দান করো, যাকে ইচ্ছা তাকে নি:স্ব করো। ইয়া রাহমানির রাহিম, পাঁচ বছরে অনেক ভুল-ত্রুটি করেছি - হে মাবুদ, তুমি ক্ষমা করে দিও, ...আর কিছু চাওয়া পাওয়ার নেই; কেবল আর একবার ইলেকশনে জিতায়ে মন্ত্রী বানায়ে দিও...।

...এসব ভাবতে ভাবতে তিনি পিক-আপ ভ্যানগুলোর দিকে তাকিয়ে ছিলেন। একে একে সব মালপত্র উঠানো হচ্ছে। শংকা হয় - নতুন অ্যাপার্টমেন্টে এতো জিনিসের জায়গা হবে তো! গিনি্নও বিষণ্ন মুখে তাকিয়ে আছে। ইচ্ছে ছিল ঈদটা এই বাড়ীতেই করবে! অথচ সরকারের অর্ডার...। আরেকটু দূরে পোষা বিড়াল ছানা কোলে নিয়ে তাদের আট বছর বয়েসী মেয়ে বসে আছে। তারও এই বাড়ী ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অথচ যেতে হবে! মা-কে অনেক বুঝিয়ে বিড়াল ছানাটা নেয়া যাচ্ছে। বাবা বলেছিল - অ্যাপার্টমেন্টে বিড়াল নেয়া যাবে না। পরে কান্নাকাটি করায় বাবা রাজী হয়েছে। এখন ইচ্ছে করছে - সামনের আম গাছে ঝুলানো দোলনাটা নিয়ে যেতে। মা-কে বলার পর চোখ রাঙানো দেখে আর কথা বলার সাহস হয় না। বাবাও গম্ভীর মুখে চেয়ে আছেন।

অবশেষে ভীষণ মন খারাপ নিয়ে তিনজন গাড়ীতে উঠে বসে। তখন হঠাৎ মোবাইল বাজে
- মিনিস্টার সাব, জাকাতের কাপড় নিয়া হেভি গ্যাঞ্জাম লাগছে। ঠেলাঠেলিতে কয়েকজন মারাও গেছে। এতো লোক সামাল দেয়া মুশকিল।
-আহারে জ্বালা! এই শেষ ক'টা দিনও কি তোরা আমারে শান্তি দিবি না? যেমনে পারিস সামাল দিয়ে যা। আমি ঈদের আগের রাতে আসবো..। হুম... হুমম... ঠিক আছে, ঠিক আছে...।

ফোনের লাইন কেটে মিনিস্টার সাহেব শেষ বারের মতো বাড়ীটার দিকে তাকান। আম গাছে ঝোলানো দোলনাটা আপন মনে বাতাসে দুলছে।

বুকটা হু হু করে উঠে...।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:০৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×