আমার চিকিৎসক বন্ধুদের সমীপে
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাভার ট্র্যাজেডির পর থেকেই প্রায় প্রতিটা মেডিকেল রিলেটেড পেজ এবং আমার অনেক বন্ধু,সহকর্মীকে দেখছি আমরা ডাক্তাররা কে কি করতেছি, কিভাবে আহতদের সেবা করতেছি কোন প্রাপ্তির আশা না করেই এবং অতীতে আমাদের কে কি বলে গালি/সম্বোধন(যা আসলে আমরা নই) করছিল- এসব কথা লিখে পেজের পর পেজ ভরায়ে ফেলতেছে । আজ যেন নিজেকে এবং নিজের জাতি চেনানোর এবং অভিমান ও রাগ-ক্ষোভ ঝাড়ার নুতন উপলক্ষ পেয়ে গেছি আমরা। কিন্ত আসলেই কি তাই?? জাতি এবং মানবতার এই ক্রান্তিকালে এভাবে নিজেদের জাহির করা কি একটুও দৃষ্টিকটু লাগছেনা?? 'প্রচারেই প্রসার' এটা কর্পোরেটদের মোটো, আমরা অবচেতনভাবে কি আজ তাদেরকেই অনুসরণ করছিনা?
'বৃক্ষ তোমার নাম কি?- ফলে পরিচয় '- আমরা তো জানি-ই আমরা কি,কেমন।আর এরকম ছোটাছুটি করে জীবন বাচানোও তো আমাদের কাছে নতুন কিছুনা ।সুতরাং কে কি বলে আমাদের হেয় করতে চায়/চেয়েছিলো,এটা বিচার-বিশ্লেষন করার সময় এটা না।তাই, কথার তুবড়ি না ছুটিয়ে(যে ব্যাপারে পরেও কথা বলা যাবে) নিজ নিজ অবস্থানে থেকে সামর্থ অনুযায়ী আর্ত-মানবতার সেবা করাই এই মুহুর্তে আমাদের করনীয় বলে আমি মনে করি ।(এটা একান্তই আমার নিজস্ব মতামত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন