দুই সৌদি মহিলাকে সালাম দিয়ে এক বিব্রতকর অবস্থায় পড়েছিলাম
২৫ শে অক্টোবর, ২০০৬ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন সকাল প্রায় ন'টা বাজে । বাসা থেকে বেড়িয়ে ডিউটিতে যাচ্ছি । জিজান জেনারেল হাসপাতালের পাশ ধরে হাঁটছি । হাসপাতাল এড়িয়ায় একটি মনোরম পার্ক আছে । চারিদিকে সবুজ গাছ-গাছালির সমাবেশ । আমাদের দেশের ন্যায় এত পাখ-পাখালির কিচিমিচি ডাক না থাকলেও এক ঝাক চুড়ুই পাখির কলরব শুনে মনে মনে অভিভূত হলাম । পার্কের এই মোহনীয় সৌন্দর্য অবলোকন করার জন্য ভিতরে প্রবেশ করলাম । কার্পেটের ন্যায় সবুজ ঘাসের বিছানায় হাঁটা আরম্ভ করলাম । ভাবলাম অন্য গেইট দিয়ে বেড়িয়ে নিজ গন্তব্যস্থলে চলে যাব ।
চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা মনে হল । কিছুদূর হেঁটে কালো বোরকাঢাকা দুই সৌদি মহিলার সামনে পড়লাম । এমনিতেই সৌদি মহিলাদের ভয় করে চলি । কারণ, এখানের যে আইন কানুন ! মহিলাদের সাথে অশোভন আচরন করা তো দূরের কথা চোঁখ মারাটাই জেলে যাওয়ার রাস্তা একদম ক্লিয়ার !! মহিলাদ্্বয়ের সামনা সামনি হওয়ায় ভদ্রতার পরিচয় দিতে গিয়ে সালাম দিলাম । বললাম 'আসসালা মুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।' সালামের রাহমাতুল্লাহটাও বাদ গেলনা । সালামের উত্তর তো পেলামইনা বরং তাদের মধ্যে একজনের মুখ থেকে অপ্রত্যাশিত উক্তি শুনে হতবাক হয়ে গেলাম । সে মহিলাটি বলল'' নাহনু মামা হাক্কাক ?'' অর্থাত আমরা কী তোর মা' হই ? তার এই উক্তি শুনে আমি রীতিমত ঘামতে শুরু করলাম ! আমাকে জড়িয়ে টড়িয়ে কেলেংকারি ধরনের কিছু ঘটার আগেই তাদের পাশ কেটে বেকুবের মত দু'পা ঠেনে ঠেনে বাহিরে চলে গেলাম । ক্যাফেতে বসে সকালের ঘটনাটার কথা যখন মনে করি তখন নিরুত্তর একটি প্রশ্নই কেবল নিজের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, 'মহিলা দু 'জনকে সালাম দিয়ে কী এমন অপরাধ করলাম আমি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১

প্রারম্ভিক জিজ্ঞাসা"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন