সে আমার সোনামনি,আদরের ছোট ''তালহা''
২৫ শে অক্টোবর, ২০০৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে আমার একমাত্র ছেলে 'তালহা । দুরন্ত প্রকৃতির এই ছেলেটি আমার ঘর আলো করে আসা যেন এক সুরভিত কুসুমকলি । নিষ্পাপ চেহারা আর ফুলের মত সুষমা মন্ডিত তালহা সোনামনিকে আমি আমার প্রানের চেয়ে বেশী ভালবাসি । তার শিশূ সুলভ দুষ্টুমি আর চপলতায় সারা বাড়ি মাতিয়ে রাখে । আমার আম্মা তো তার পিছু পিছু আঁটার মতো লেগেই থাকেন । সংসারের একমাত্র ছোটমনি হিসাবে সকলের আদরের ধন । আদর-আহলাদ,স্নেহ -মমতা সবই তার দখলে । ভর্তমানে সে একটু -আদটু কথা বলাও শিখেছে । অধিকাংশ সময়ই সে দুষ্টুমি আর হৈ-হল্লোর করে কাটায় । অন্যান্য বাচ্ছারা মোঠামোঠি তাকে সমীহ করে চলে । কারণ, মারা -মারীতে সে বেশ ওস্তাদ । তার কচি মুখের চিকন ধারালো দাঁতের কামড় খায়নি; বাড়িতে এমন বাচ্ছা নেই । ফোনে রিং বাজলে মোবাইলটা ছিনিয়ে নিবে নয়তো সারা বাড়ি মাথায় তুলবে । আমার একমাত্র সন্তান হিসাবে তার আবদার পূর্ণ করতে কেউ কৃপনতা করেননা । সে তার মা,খালা,মামা,দাদু,নানু,ফুফু প্রমুখ আত্মীয় স্বজনের আদর-যত্নে বেড়ে উঠে ভর্তমানে দেড়বছরের উপরে পা'রেখেছে ।
আজ ঈদের দিন । মনটা খুবই খারাপ । আজ প্রায় 7-8 বার ফোন করেছি । বারে বারে শুধু তার কথাই জানতে চেয়েছি । বিরহ-কাতর আপনহীন এই প্রবাসে ঈদ যে কেমন কষ্টের তা নাই-বা বললাম । শুধু সোনামনি ভালো থাক এই কামনায়.......।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১

প্রারম্ভিক জিজ্ঞাসা"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন