সম্প্রতি বিটিটিবি ইন্টারনেট ব্যান্ডউইথ মূল্যতালিকা উল্লেখযোগ্যহারে হ্রাস করেছে। তাছাড়া গত মাসে বিটিআরসি আইএসপি এর বর্ষিক লাইসেন্স নবায়ন ফি অর্ধেক করেছে। পাশাপাশি বিটিআরসিকে প্রদেয় ব্যান্ডউইথ চার্জ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে । গত ফেব্রুযারি মাসে বিটিটিবি ইন্টারনেট ব্যান্ডউইথ মূল্যতালিকা ৩৩ শতাংশ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত কমিয়েছে । এখন আবারো ব্যান্ডউইথ মূল্যতালিকা ৫০-৬০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১৭৯ টি লাইসেন্সধারী আইএসপি আছে। এর মধ্যে আছে সবকটি মোবাইল অপারেটর, প্রাইভেট পিএসটিএন অপারেটর ও সাধারন আইএসপি । এছাড়া ঢাকা শহরে আরও প্রায় ৫০০ লাইসেন্সবিহীন আইএসপি আছে। কিছুদিন আগে বিটিআরসি চেয়ারম্যনের সাথে আইএসপি মালিকদের বৈঠকে ইন্টারনেট বিল ২৫ শতাংশ কমানোর সিধ্বান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেক আইএসপি তাদের ইন্টারনেট বিল কমিয়েছে। কিন্তু মোবাইল অপারেটররা এ পর্যন্ত ইন্টারনেট বিল কমানোর ব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করে নাই। আর বিটিআরসিও এ ব্যাপারে রহস্যময় নীরবতা পালন করে আসছে। ইন্টারনেট চালু করার পর কোন মোবাইল অপারেটরই তাদের ইন্টারনেট বিল ১ টাকাও কমায় নাই। অথচ কলরেট প্রায় ৬০-৮০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। গ্রামীনফোন ইন্টারনেট চালু করার সময় তাদের আনলিমিটেড মাসিক বিল ছিল ১০০০ টাকা আর এখনও তাই। একইভাবে ওয়ারিদ, সিটিসেল, একটেল, বাংলালিংক, টেলিটকও তাদের ইন্টারনেট বিল শুরুর ন্যায় অপরিবর্তিত রাখছে। কোনও মোবাইল অপারেটরই তাদের ইন্টারনেট বিল ১ শতাংশও কমায়নি। এখন আপনারা বলুন এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কি করতে পারি? বিটিআরসি কি কিছু করতে পারে না ??? চলুন আমরা সবাই বিটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে এ ব্যাপারে কমপ্লিন করি !!
মোবাইল অপারেটররা কি ইন্টারনেট বিল হ্রাস করবে না??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।