somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~আমার বন্ধু সত্রং চাকমা‍~

০৮ ই জুন, ২০০৭ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার খুব ঘনিষ্ট বন্ধু সত্রং চাকমা রাঙামাটির সাংবাদিক। চাকমা ভাষায় 'সত্রং' কথার অর্থে হচ্ছে জুম চাষে ফোটানো গাদা ফুল। এই ফুলের পাপড়ি সমতলের গাদা ফুলের মতো অতোটা গুচ্ছ হয় না। একেকটি ফুলে মাত্র তিন-চারটি পাপাড়ি থাকে ।

তো সত্রং এর আদি বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়। সেটি পুনর্বাসিত (?) বাঙালি সেটেলার অধু্যষিত অঞ্চল। আশির দশকে পাহাড়ি গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর সঙ্গে সেনা বাহিনীর রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের সময় এই সব সেটেলাররা সরাসরি হতদরিদ্র নিরীহ পাহাড়িদের গণহত্যায় একাধিকবার সরাসরি অংশ নিয়েছে। লোগাং, নানিয়ারচর, লংগদু, বরকল, পানছড়ি, দীঘিনালায় হিংসার আগুনে পুড়ে গেছে গ্রামের পর গ্রাম।...

এরকমই এক গণত্যার সূত্রে শৈশবে সত্রংরা স্বপরিবারে পাড়ি জমায় ওপারে। শরনার্থী হিসেবে বেছে নেয় ভারতের ত্রিপুরার গ্লানিময় জীবন। সেই জীবনের ভয়াবহতা চোখে না দেখলে অনুভব করা সত্যিই কঠিন!

সত্রং হচ্ছেন সেই সব সৌভাগ্যবান শরণার্থী শিশুদের একজন, যে অপুষ্টি বা কলেরা বা ম্যালেরিয়ায় মারা যাননি। উপরন্তু আশ্রয় শিবিরের প্রাথমিক বিদ্যালয় শেষ করে ভারত সরকারের বৃত্তি নিয়ে কলেজের চৌকাঠ ডিঙিয়েছেন। উচ্চতর পড়াশুনা করেছেন সাংবাদিকতার ওপরে।

আর এক যুগেরও বেশী সময় দীর্ঘ শরণার্থী পেছনে জীবন ফেলে যখন নিজ দেশে ফিরেছেন, তখন তার বড় ভাই আর নেই। অশান্তি পাহাড়ের বারুদ কেড়ে নিয়েছে তার জীবন।

এতদিনে সত্রং এখন পেশা, পরিবার, শিশু সন্তান নিয়ে গুছিয়ে বসেছেন রাঙামাটিতে। পাহাড়ের যে ক'জন নাম করা সৎ -সাংবাদিক রয়েছেন, সত্রং তাদেরই একজন। আর আমি তো রাঙামাটি গেলে ওকে অস্থির করে ছাড়ি। দুজনে ঘুরতে চলে যাই দূর পাহাড়ে, বনে -- বাদাড়ে। ওর ছোট্ট মেয়ে তুলি সোনামনি 'কাক্কা, কাক্কা' করে আমার পিছু ছাড়ে না।...

এই সব টুকরো টুকরো হাসি আর আনন্দর মাঝে সত্রং ভুলতে পারেন না শরণার্থী শিবির! মাঝে মাঝে মন খারাপ করে বলেন, 'আচ্ছা কেনো এমন হয়? কেনো এমন হলো? কী ছিলো আমাদের অপরাধ, বলতে পারেন?' আমি নিরুত্তর থাকি...এই সব প্রশ্রে কীই বা জবাব হতে পারে আর!

কাল মাঝ রাতে সত্রং দীঘিনালার বাড়ি থেকে ফোন করলেন। জানালেন তার অসুস্থ, বৃদ্ধ বাবা ধুকে ধুকে অবশেষে মারা গেছেন।...আমি সান্তনা দিয়ে কিছুই বলতে পারলাম না। ফটো স্লাইডের মতো আমার চোখের সামনে দিয়ে একেএকে সরতে থাকলো সত্রং এর সারা জীবন।

প্রিয় সত্রং, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন।

দ্রষ্টব্য:
এক. সেটেলার বিষয়ক লেখা পড়ুন
এখানে
দুই. ছবিতে সত্রং, বাম দিকে থেকে তৃতীয়।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ বিকাল ৩:১৯
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

×