somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেরে ফেলুন, কেউ কিছু বলবনা ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই যে ভাই, একটু আসতে কথা বলুন । জোরে কথা বললে শব্দ দূষণ হয়, প্রতিধ্বনি জোরে হলে বিল্ডিং এর ক্ষতি হতে পারে । বুঝলেন কিছু ?
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচ্য অংশটুকুর অবতারণা করেছেন ।
জাতি হিসেবে আমরা যাই হই না কেন মানুষ হিসেবে মনুষ্যত্বের পুরোপুরি মৃত্যু যে এখনো ঘটেনি সে বিষয়টা হলফ করে বলতে পারি । আমরা কর দেই, সরকার আর বিরোধীদলীয় রাজনীতিবিদরা সেই টাকায় দামি গাড়ি চড়েন, অট্টলিকা বানান, দেশে-বিদেশে বড় বড় ব্যাবসাপাতি চালান । আমরা আবার কে ? আপনারা রাজনীতি করেন আপনাদের রাজার হাল বজায় রাখতে আর আমাদের পেটে লাথি মেরে পায়ের জোর প্রদর্শনের জন্য । একটা কথার জবাব দেবেন ? “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য লাভবান কে, পোশাক শ্রমিকরা নাকি আপনারা ?”


আজ সবাই সাহায্যের জন্য চিৎকার করছেন, বিকাশ, ব্যাংক, চেক, নগদ টাকার জন্য । আচ্ছা সব মুনাফা কি শ্রমিকরাই ভোগ করেন আর আপনারা ** উৎপাটন করেন যে সাধারন মানুষ ২ দিনের খাবার বাঁচিয়ে উনাদের জন্য সাভারে ছুটে যাচ্ছেন !!! আরে কাকে কি বলছি, বাংলাদেশের ওষুধ ও তো বিদেশে রপ্তানি হয়, আমরা ডিসকাউন্টে সেসব ওষুধ কিনে সাভারে সরবরাহ করছি । মানুষগুলো কি বীভৎস ভঙ্গীতে মরে পড়ে আছে । কেউ জীবন্ত আর কেউ মৃত, এই যা তফাৎ !

দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন । এখন কথা হচ্ছে, দুর্বল সরকারি পৃষ্ঠ পোষকতা, উদ্ধার সামগ্রীর স্বল্পতা, উদ্ধারকর্মীর অপ্রতুলতা, চিকিৎসা সামগ্রীর অব্যাবস্থাপনা, হাসপাতালে বেড এর সমস্যা, সবই তো সাধারন জনগন বহন করছেন । নিজেরা পানি, ওষুধ, অক্সিজেন মাস্ক, রড কাটার, টর্চ কিনে দিচ্ছেন । হাসপাতালে বেড এর সংখ্যা কম, তাতে কি ? নিজেদের বাড়িতে এনে চিকিৎসা করাব । সামাজিক সাইট গুলোতে সবাই ওষুধের নাম লিখে দিচ্ছেন যাতে করে যার যতটুকুন সামর্থ্য সে তত টাকার ওষুধ কিনে দিতে পারেন । যে শিল্প থেকে হাজার কোটি টাকা লাভ করে আপনাদের এমপি মন্ত্রীদের দামি পাঞ্জাবী আর গাড়ি কেনান সে শিল্পের প্রতি এমন উদাসীনতা ? আমাদের ভাবখানা এমন যেন আমরাই দেশ পরিচালনা করছি । সহজ একটি কথা ভালকরে মাথায় গুঁজে রাখা উচিত আমাদের রাজনৈতিক দলগুলোর, সেটা হচ্ছে জনগন আর ওনাদের কে মানুষই মনে করেন না । আর মনে করেন না বলে নিজেদের দায়িত্বে সবকিছু নিয়ে নিয়েছেন । কোনকিছুতেই সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছেন না । ওনারা কি আদৌ কোন প্রাণী, একটা বন্য পশুও তো নিজেদের প্রজাতি রক্ষার জন্য অনেক কিছু করে । আর এতোগুলো মানুষ ধ্বংস স্তুপের মাঝে পড়ে আছে, তাদের কে দেখতে গিয়ে চেয়ারে বসে কুচো লাগা মুরগির মত ঝিমায়, তাদের কে নিয়ে জোকস বানিয়ে মজা করে !!!
“হরতাল সমর্থন কারীদের নাড়াচাড়ায় বিল্ডিং পুরা ভেঙ্গে গেল !” আমরা তো ভাত খাই এখনো, চালের যে দাম তাতে কয়দিন পরে হয়তো আমরাও গরুর সঙ্গে এক সানকিতে করে ঘাস, খড় আর ভুষি খাবো কিন্তু খাওয়াটা যে এখনো শুরু করিনি এই বিষয়টা অন্তত মাথায় রাখা উচিত, ব্যাটা মগা । আমিতো লাশগুলোর দিকে তাকাতে পর্যন্ত পারিনা, মনে হয় কলজেটা কে যেন বের করে নিয়ে গেলো ......।

ওনারা আবার সেই দিন পার্টিতে ব্যাস্ত ! আজ যদি বিদেশী সব কোম্পানি গুলো তাদের ব্যাবসা বাংলাদেশের সঙ্গে করতে না চায় তবে আমরাই মরব । ওনারা কোন ক্ষতির সম্মুখীন হবেন না কারণ এখন যদি সুন্দরনন ধ্বংস করতে পারেন তবে কয়দিন পর যে আমাদের কে বিদেশে রপ্তানি করে টাকা নেবেন না তার কি গ্যারান্টি ???

ফাইজলামি বাদ দিন, ঠিক ঠাক টাকা বের করে উদ্ধারকাজে হাত লাগান । কিসের **লের শোক প্রকাশ করেন ? আমরা মাটি কেটে লাশ বের করব আর আপনারা নির্বাচনী প্রচারনায় সেই কথা পেঁচিয়ে পেঁচিয়ে লিখবেন !!! হুহ কাওকে ভোট দেবনা । তাজরিনের ১০৮ জনের কবর এখনো শুকায়নি আবার হাজারটা কবর খোঁড়ার প্রস্তুতি চলছে । কি ভেবেছেন, সব মাগনায় ফেলে রাখব !!!

আমরা আমজনতা, সবার পেটে একবার একসঙ্গে চাপ আসলে লাথি মারার কথা তো বাদ দিলাম ঘুরে তাকাতেও সাহস পাবেন না ।

জনগনের টাকা ফেরত দিন, আর মানুষকে নিলামে উঠিয়ে লাশের দাম দরেও খ্যামা দিন । সেই টাকায় আহতদের সেবা করান, নিহতদের বাড়িতে গিয়ে অন্তত একজন কে কাজের সুযোগ করে দিন । দয়া করে লোক দেখিয়ে শোক দিবস পালনের নামে প্যানপ্যানানি অফ রাখেন । আর নাহয় অস্ত্রের সদ্ব্যাবহার করুন, আমরা বেশি প্যাচাল পাড়ি । আমরা আপনাদের সহ্য করতে পারিনা, আমাদের দাড় করান ফায়ার স্কোয়াডে, শান্ত করে দিন চিরতরে, আপনারা শান্তিতে থাকুন, কেউ জ্বালাতন করবে না । আফটার অল কদিন আগেই রাশিয়া থেকে কত্ত কত্ত অস্ত্র কিনলেন, সেগুলোর মরিচা পড়ার আগেই কাজে লাগান ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×