Are you busing?
আমারে এক বেটা ইংরেজ প্রশ্ন করেছিল একবার। হাসিখুশি, মিশুকে, প্রৌঢ় এই প্রাক্তন স্কুল শিক্ষকের মুখে প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেছিলাম। বাসিং এইটা আবার কি ধরণের প্রশ্ন। পরে বুঝলাম যে প্রশ্নটা হল কোন এক যায়গায় যাবার কথা ছিল, সেটা আমি বাসে করে যাব কিনা জিজ্ঞেস করছিল। পরে চিন্তা করছিলাম এই ইংরেজী যদি আমি বাংলাদেশে ব্যাবহার করি তাইলে তো পরীক্ষার খাতায় গোল্লা, আর মাইনষে শুনলে বলবে ক্ষ্যাত। নিজের দেশের ভাষা হলে ইচ্ছামতন ভাংচুর করা যায়, কিন্তু অন্য দেশে গেলেই সেটা নিয়মের ফাঁদে আটকে যায়। তারে অবশ্য যথারীতি বলতে হয়েছিল, জ্বী মিস্টার, আমি বাসিং করিয়াই আসিব।
ছোটবেলা থেকেই বাসে প্রচুর ঘুরাঘুরি করেছি। কিন্তু সবসময়েই বাসভ্রমণ ছিল আমার জন্য এক আতংক। কারণ জানা কথা কোন সময়েই সিট পাওয়া যাবে না, আর দাঁড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের এভারেজ বাসে আমার ছফুটি বপুটা আঁটানো বড়ই যন্ত্রণা। পাশে কখনোই সমস্যা না, কিন্তু দেখা যায় মাথা ঠেকে আকাশে টাইপের অবস্থা। কম বয়সে মানুষ অনেক রকমেরই আকাশকুসুম চিন্তা করে। আমিও ভাবতাম, যদি একসময় মেলা টেকাপয়সা হয়, তাহলে আমিই নিজে বাস সার্ভিস চালু করব। তবে বাস হতে হবে আমার ফরমায়েশ মত কাস্টোমাইজড। যেই রিকোয়ারমেন্ট রেখেছিলাম সেই মতন বাস এখনো পাইনি আমি কোথাও। আমার ফরমায়েশ মোতাবেক বাস হতে গেলে সেটার
হেডরুম লাগবে কমপক্ষে সাড়ে ছয়ফিট (আমার চেয়ে লম্বাও তো দুচারজন আছে)। মানে বাসের ফ্লোর থেকে ছাদের মাঝে কমপক্ষে ছফিট দূরত্ব থাকতে হবে।
বাস হওয়া উচিৎ যথেষ্ট চওড়া, মতলব, আমাদের প্রাচীনকালে "প্রগতির তৈরি" স্টিকার মারা কতগুলা মুড়ির টিন ছয় নম্বর রুটে চলত সেই সাইজ।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইটা সহজ বিষয় যে, সব্বাইরে বসানোর মতন যায়গা আমাগোর নাই। আর একজনেরে বসাতে গেলে যেই পরিমাণে যায়গা লাগে সেখানে আরমসে তিন জনরে চিপায়ে দেয়া যায়। সকালে বা অফিস ছুটির সময়ে বাসের জন্য লম্বাআআআআআআআআআআআআআআআ লাইন দেখলে যে কাউরো কইলজার পানি শুকায়ে যাবার কথা। সেটা মনে হয় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ এনাদের জন্য কিছু সীট রেখে বাকি যায়গা পুরোটাই দাড়ানোর জন্য রিজার্ভ করে দেয়া যায়। কমার্শিয়ালি মনে হয় বাস মালিকের জন্যই সুবিধা, কারণ দাড়ানোর যায়গা বেশী হলে, মানুষ বেশী ঢুকাতে পারবে, আর একবার ঢুইকা গেলে ভাড়া না দিয়ে উপায় কি। আর দাড়ানো যাত্রীদের জন্য প্রচুর পরিমাণে রেইলিং আর হ্যান্ডেল থাকলে মন্দ না। যদিও ঢাকার রাস্তায় স্পীড তেমন ওঠে না, তবুও আরামসে দাড়ানোর জন্য ভাল জিনিষ।
বাসের রুট হওয়া উচিত লম্বা আর প্রত্যেক মোড়েই যেন হুড়মুড়ায়ে উঠার আর নামার ব্যাবস্থা থাকে। তাহলে যেসব যায়গায় রিকশাফ্রী করে ফেলেছে সেউগ্লোতে মানুষজন একটু আরামে থাকবে। নাহলে দেখা যায় বাস স্ট্যান্ড পর্যন্ত পৌছাতেই বেলা শেষ হয়ে যায়।
আছে নাকি ওইরকম বাস কোথাও?
আলোচিত ব্লগ
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।