somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মহান শিক্ষকের চিরবিদায়

২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর শোনা হবেনা দরাজ কন্ঠের সেই চির আন্তরিক কুশল জিজ্ঞাসা - কী ক্যামন আছো?

আর দেখতে পাবোনা সেই সাফল্যের প্রতিমূর্তি । ছাত্র ছাত্রীদের যিনি মুহূর্তে আপন করে নিতেন, আদর্শ শিক্ষকের মতো গাইড করতেন, তাদের সাফল্যে আনন্দে মেতে উঠতেন, তাদের ব্যর্থতায় ভেঙ্গে পড়তেন শিশুর মতো - সেই চির নবীন শ্মশ্রূমন্ডিত চেহারা আর কখনো খবর নিবেন না তার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের; আর কোন ছাত্রের খারাপ ফলাফলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অল্পদিনের মাঝে তাকে ভালো ছাত্রের দলে ঢোকানোর জন্য প্রাণপাত করবেন আমাদের সবার অতি শ্রদ্ধাভাজন, অতি প্রিয় মিয়া মোঃ মনিরুজ্জামান; তিনি ঘুমিয়ে গেছেন চিরতরে গত রাত একটা পঞ্চান্ন মিনিটে ( ইন্নালিল্লাহি … … .. রাজেউন)।

হাজারো স্মৃতি, সুখ, দুঃখ, আনন্দ বেদনার।

তিনি সম্পর্কে ছিলেন আমার খালু। ১৯৮০ সনে আমার খালার সাথে ওনার বিয়ে হয়। আমি তখন ক্লাশ সিক্সে পড়ি। উনি আমাদের বাংলা পড়াতেন। তিনি ছিলেন বাংলা ও ইংরেজী উভয় সাহিত্যে মাষ্টার্স করা আমাদের স্কুলের একমাত্র শিক্ষক। লিখতেন ডাবল এমএ। আমরা সেই ছোট বিচ্ছুর দল এটার ব্যাখ্যা করেছিলাম উনি একবারে এমএ পাশ করতে পারেননি বলেই তাকে ডাবল বা দুইবার এমএ করতে হয়েছে। ধর্মের উপরও তার ছিলো অগাধ দখল।

নাইন টেনে পড়ার সময় তার কাছ থেকেই আমার ভাষা শিক্ষার শুরু। ব্যাকরণ যে একটা মজার বিষয় হতে পারে সেটা আগে জানতাম না। ওনার কাছ থেকে শিখি কীভাবে রচনায় সাহিত্যের ছোয়া দেয়া যায়, কত ছোট করে কত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ, প্যারাগ্রাফ বা সারমর্ম ইত্যাদি লিখা যায়। আর এসবের ফসল হিসেবেই বোধকরি এসএসসি তে বাংলা দ্বিতীয় পত্রে ৮০, ইংরেজী উভয় পত্রে ৭৯ করে পেয়েছিলাম সেই ১৯৮৫ তে।

শিক্ষকদের দলাদলির বলি হিসেবে যখন তিনি ওয়েষ্ট এন্ড হাই স্কুল ছেড়ে এলেন, খুব আর্থিক কষ্টে পড়েছিলেন। গড়ে তুললেন মুকুলিকা শিক্ষালয়। আর তারপরই হয়ে গেলেন ইতিহাস। নতুন একটা কিন্ডারগার্টেন কে অলৌকিক মন্ত্র বলে মাত্র চার বছরের মাথায় শহরের অন্যতম ভালো একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করলেন। এরপর দায়িত্ব নিলেন তখন পর্যন্ত অখ্যাত, নিতান্তই মাঝারীমানের বিডিআর হাই স্কুলের। তিল তিল পরিশ্রমে গড়ে তুললেন একে। নিঃসন্তান এই মানুষটির কাছে বিদ্যালয় আর তার ছাত্রছাত্রীরাই ছিলো সন্তানতুল্য। আজকের রাইফেলস স্কুলের দেশজোড়া সুনামের পিছনে রয়েছে তার নিরলস শ্রম আর মেধা।

আজ তাই প্রার্থনা করি আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×