এই ব্লগে বিদ্দেষ সৃষ্টি করে এমন পোষ্ট ডিলিট করার ব্যাপারে আমাদের ব্লগীয় সুশীল সমাজের প্রবল আপৎতি। তাদের কথা হলো, সকলের স্বাধীন মত প্রকাশের অধিকারকে ধর্ব করা যাবে না। যুক্তির খন্ডন যুক্তি দিয়ে করতে হবে। পোষ্ট মুছে দিয়ে নয়।
আমি মাথাগরম বকলম মানুষ, সহজেই উৎতেজিত বোধ করি ধর্ম নিয়ে নাস্তিকদের উষ্কানীমূলক বক্তব্যে অথবা, স্বাধীনতা বিরোধীদের ঔদ্ধত্বে। কিন্তু এই ব্লগের গুরুজনদের মাছের রক্ত, তারা কয়, বাছা শান্ত হও। এটা যার যার মত প্রকাশের স্বাধীনতা, এটাকে খর্ব করা যাবে না, তোমার মা'কে যদি কেউ গালি দেয়, তার সাথে বিরূপ আচরন করো না, তাঁকে মাথায় হাত বুলিয়ে যুক্তি দিয়ে বোঝাও যে সে যা করছে তা ভুল, তোমার ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ তোমাকে আঘাত করলেও তুমি স্থির থাক। ধর্মীয় বিশ্বাস স্পর্শকাতর বিষয় হলেও গুরু জনের বক্তব্য 'তোমার বিশ্বাস কি এতই ঠুনকো যে সহজেই ভেঙে যাবে?।
আমার মা বা ধর্মকে কেউ অবমাননা করলেও আমার মা ও ধর্ম দুটোই অপরিবর্তিত/অক্ষত থাকবে। কিন্তু তাদের যদি কেউ অবমাননা করে আমি বকলম তাদের মাথায় হাত বুলিয়ে যুক্তি দিয়ে বোঝানোর অপেক্ষা করব না বরং তাদের মাথায় বারি মেরে তা ফাটিয়ে দেয়াই শ্রেয় মনে করব। আপনারা সুশীলরা তাদের বুঝাতে থাকুন যুক্তি দিয়ে। আমি বকলমের দ্বারা তা সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



