somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালী জাতির হৃদয় থেকে জাতীয়তাবাদ মুছে দিয়েছেন জেনারেল জিয়া

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয়তাবাদ হলো, এক ধরণের রাজনৈতিক মতবাদ ও ধারণা, যেখানে জাতির স্বার্থকে বড় করে দেখা হয়, এবং জাতির নিজস্ব সম্পদ, সংস্কৃতি, নিজেদের অর্থনীতি ও মানুষের আশা আখাংকাকে প্রাধান্য দিয়ে জাতীর সাংবিধানিক অধিকারগুলোকে কার্যকরী করা হয়; বাংগালীরা বৃটিশ থেকে স্বাধীন হওয়ার পর, ভাগ্য পরিবর্তন না হওয়ায়, জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন; সেটার ফলশ্রুতি আজকের স্বাধীন বাংলাদেশ।

বাংগালীরা পাকিস্তানের শুরুতে বুঝতে পেরেছিলেন যে, পাকিস্তানেের জনগণ ১টি জাতি নন, ২টি জাতি; সেটার পেছনে অর্থনৈতিক, ভাষা ও সরকারী ভুল পদক্ষেপগুলো কাজ করেছে। ১৯৪৮ সাল থেকেই বাংগালীরা জাতীয়বাদের দিকে চলে যান, এদের নেতৃত্ব আসেন মওলানা ভাসানী, শেরে বাংলা ও ততকালীন আওয়ামী লীগ; ১৯৬৬ সালের দিকে, জাতীয়তাবাদের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে চলে যায়; আজও নেতৃত্ব আওয়ামী লীগের হাতে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা এখন আর জাতীয়তাবাদের গরজ অনুভব করার অবস্হানে নেই, তাদের জাতীয়তাবাদের চাহিদা পুরণ হয়ে গেছে।

জেলারেল জিয়ার দলের নামের ভেতরে 'জাতীয়তাবাদী' শব্দটা আছে; এখন অনেকেই বিএনপি'র লোকদের বুঝাতে সংক্ষেপে 'জাতীয়তাবাদীরা' শব্দটা ব্যবহার করেন, এটা ভয়ংকর ভয়ংকর ধরণের ভুল; আসলে, জেনারেল জিয়া দল গঠনের সময় যাদেরকে দলের নেতৃত্বে নেয়ার জন্য টার্গেট করেছিলেন, তারা ছিল বাংগালী জাতীয়তাবাদের বিপক্ষের লোকজন, এরা বাংলাদেশের বদলে বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী ছিল: এরা ১৯৭১ সালে জাতির বিপক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুদ্ধ করেছে, পাকীদের সাহায্য করেছে, বাংলাদেশ চাহেনি কোনভাবে; এরা জেনারেল জিয়া ও ততকালীন মিলিটারী অফিসারদের বুদ্ধিতে জাতীয়তাবাদী হিসেবে পরিচিত পেয়েছে দলের নামের সাথে তাল মিলিয়ে; এরা নিজেরদের জাতীয়তাবদী হিসেবে পরিচয়ও দেয়: মগজ কম থাকলে, তাদের দুনিয়াটা বেশ সহজ হয়ে যায়!

জেনারেল জিয়ার অর্থনৈতিক পদক্ষেপের মুলে ছিলো, দেশে একটা ধনীক শ্রেণী গড়ে তোলা; এটা জেনারেল আইয়ুবেরও ছিলো; এখন বাংগলীরা ২ দলে বিভক্ত: ধনী ও দরিদ্র; জাতি বড় ধরণের অসমতা নিয়ে ধনী দিরদ্রে বিভক্ত হলে জাতীয়তাবাদ বিলুপ্ত হয়ে যায়। জেনারেল জিয়ার সময়টা ছিলো ধোঁয়াসায় ভরা, দেশের শিক্ষিতরা ও সামান্য ধনীরা জিয়ার সাথে মিলে একটা নতুন শ্রেণী গড়ে তুলছিলো; জিয়া সেটাকেই জাতীয়তাবাদ হিসেবে চালিয়ে দিয়েছেন; অশিক্ষিত মানুষ জানতো না দেশ কোন দিকে রওয়ানা হয়েছে!

আজকে আমাদের দেশে চাকুরীর বড় উৎস হচ্ছে, গার্মেন্টস ও প্রাইভেট চাকুরী; এই ধরণের চাকুরীগুলোতে মালিক ও কর্মচারীর মাঝে খুবই বড় ধরণের অর্থনৈতিক অসমতার বিরোধ থাকে; এরা কি একই উদ্দেশ্য নিয়ে 'জাতীয়তাবাদ প্রতিষ্টার' দিকে যাবেন?

আজকে, আওয়ামী লীগ সরকারের আমলে, দেশ শতকরা ১৭.৪ ভাগ সুপার ধনী সৃষ্টি করেছে, এই অস্বাভাবিক ধনীদের ও সাধারণ মানুষের মাঝে কি একই সমতলের রাজনীতি 'জাতীয়বাদ' বেঁচে থাকতে পারে?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×